রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দ্রুততম মানব ইতালির মার্সেল জ্যাকবস

স্পোর্টস ডেস্ক / ৭৩ জন দেখেছেন
আপডেট : August 1, 2021

এক যুগ ধরে অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টের রাজা ছিলেন উসাইন বোল্ট। মুগ্ধতা ভরে তাঁর দৌড় দেখেছে বিশ্ব। এবারের টোকিও অলিম্পিকে নেই তিনি। রিওতেই জানিয়েছিলেন অলিম্পিকে আর দেখা যাবে না তার দৌড়।

সবার অপেক্ষা ছিল কে দখল করবেন তার ছেড়ে যাওয়া আসন। হবেন অলিম্পিকের দ্রুততম মানব। অবশেষে মিলল তার উত্তর। অলিম্পিকের দ্রুততম মানব হয়েছেন ইতালিয়ান অ্যাথলেট লেমন্ত মার্সেল জ্যাকবস। ১০০ মিটার দৌড়ে তিনি সময় নিয়েছেন ৯.৮০ সেকেন্ড।

ফেভারিটের তালিকায় কখনোই ছিলেন না জ্যাকবস। যদিও সেমিফাইনালে নিজের হিটে ইউরোপিয়ান অঞ্চলের রেকর্ড ভেঙেছিলেন তিনি। তবুও তাকে ফেভারিটের তালিকায় না রাখার বড় কারণ অলিম্পিকে ১০০ মিটারে ইতালির সাফল্য খরা। ১৯৬০ সালে রোম অলিম্পিকে সর্বশেষ ব্রোঞ্জ জিতেছিল তারা।

৯.৮৪ সেকেন্ড সময় নিয়ে এই ইভেন্টের রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের ফ্রেড কারলি। ৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন কানাডার আন্দ্রে দি গ্রাস। তিনজনই ক্যারিয়ারের সেরা টাইমিং করেছেন আজ।

অলিম্পিকে সোনা জয়ের পর জ্যাকবস বলেছেন, ‘অলিম্পিকে পদক জেতা আমার ছোট বেলার স্বপ্ন ছিল। ফাইনালে দৌড়ানো এবং জেতা; এটা স্বপ্নটাকে সত্যি করেছে। আমি আমার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে সবসময় সমর্থন দিয়েছে। আমার বাচ্চারা, মা; যিনি আমার এক নম্বর ভক্ত সেই ছোটবেলা থেকে এবং আমার দলকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে অনুসরণ করেছে, সমর্থকদেরও।’

গত অলিম্পিকে বোল্ট ৯.৮১ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছিলেন। তার চেয়ে ০.১ সেকেন্ড কম সময় নিয়েছেন মার্সেল জ্যাকবস। অবশ্য বোল্টের বিশ্বরেকর্ডের ধারেকাছেও যেতে পারেননি জ্যাকবস।

২০১২ সালের লন্ডন অলিম্পিকে ৯.৬৩ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিকের রেকর্ড গড়েছিলেন উসাইন বোল্ট। বিশ্বরেকর্ডটি তার আরও আগের। ২০০৯ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ৯.৫৮ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড গড়ে ছিলেন তিনি।

এবার টোকিও অলিম্পিকে এই ইভেন্টের ফাইনালে অবশ্য ছিলেন না বোল্টের দেশ জ্যামাইকার কেউ।


অন্যান্য সংবাদ