বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ নিয়ে সীমান্তে অপেক্ষা করবো: দুলু দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ, নতুন ভোটার ৪ লাখ ৫২ হাজার নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন দেশজুড়ে সামান্য কমতে পারে দিন-রাতের তাপমাত্রা প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত ছিল: অ্যাটর্নি জেনারেল ১০ থেকে ১৫ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ আ.লীগের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি: বিরোধীদলীয় নেতা এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ সৌদির তেল শোধনাগার ও রিয়াদের আর্থিক এলাকায় হামলার দাবি হুতিদের

দেশে ফেরাতে শেখ হাসিনা নয়, আলোচনা হবে ভারতের সঙ্গে: জাহেদ উর রহমান

অনলাইন ডেস্ক / ৯ জন দেখেছেন
আপডেট : November 24, 2026
দেশে ফেরাতে শেখ হাসিনা নয়, আলোচনা হবে ভারতের সঙ্গে: জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে আসবেন কি আসবেন না, সে বিষয়ে তার সঙ্গে সরকারের কোনো আলোচনা নেই। এই আলোচনা হবে ভারতের সঙ্গে। তিনি আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন, তার শাস্তি হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন, নাকি ভারতের বিমানে, নাকি হেঁটে আসবেন, কীভাবে হস্তান্তর হবে এ আলোচনা ভারতের সঙ্গে নির্ধারিত হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা দেখানোর চেষ্টা করছেন তার সিদ্ধান্তে অনকে কিছু হচ্ছে। এসব ব্লাফ। শেখ হাসিনা আসতে চাওয়ায় প্রত্যর্পণে এখন আর কোনো আইনি বাধা নেই।

তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত একজন ব্যক্তির মৃত্যুদণ্ড হয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সেটি কার্যকর করার অপেক্ষা করছে বাংলাদেশ। যেখানে পালিয়ে আছেন সে রাষ্ট্রের কাছে হস্তান্তরের আবেদন জানানো হয়েছে। হস্তান্তর করা হলে বাংলাদেশ বিমানে আমরা আনবো নাকি তাদের বিমানে আসবেন সেটি পরবর্তীতে নির্ধারিত হবে।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা বলেন, শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসতে চান। ভাগ্যিস আসার পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়ার কথা বলছেন না। শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করতে হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, অতি সম্প্রতি, গত ১৭ নভেম্বর বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী ভারতের জনশক্তিমন্ত্রীকে এ বিষয়ে একটি চিঠি লিখেছেন।

তিনি বলেন, ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ ছিল ৩০ বছর। আগামী ১২ ডিসেম্বর এ চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ১০ দিনের চক্রে পানি ভাগাভাগির যে ব্যবস্থা রয়েছে, সেটির মেয়াদও ওই দিন শেষ হবে।


অন্যান্য সংবাদ