বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ নিয়ে সীমান্তে অপেক্ষা করবো: দুলু দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ, নতুন ভোটার ৪ লাখ ৫২ হাজার নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন দেশজুড়ে সামান্য কমতে পারে দিন-রাতের তাপমাত্রা প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত ছিল: অ্যাটর্নি জেনারেল ১০ থেকে ১৫ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ আ.লীগের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি: বিরোধীদলীয় নেতা এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ সৌদির তেল শোধনাগার ও রিয়াদের আর্থিক এলাকায় হামলার দাবি হুতিদের

চীনের কাছে আরও ২৫০টি বোয়িং উড়োজাহাজ বিক্রির আশা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক / ৬ জন দেখেছেন
আপডেট : November 24, 2026
চীনের কাছে আরও ২৫০টি বোয়িং উড়োজাহাজ বিক্রির আশা ট্রাম্পের

চীনের কাছে আরও ২৫০টি বোয়িং উড়োজাহাজ বিক্রির আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, চীনের কাছে এরই মধ্যে ২৫০টি বোয়িং উড়োজাহাজ বিক্রির চুক্তি করেছেন তিনি। তার ধারণা, চীন আরও ২৫০টি উড়োজাহাজ কিনতে পারে।

এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে আগে হওয়া উড়োজাহাজ কেনার চুক্তির পরিধি আরও বাড়তে পারে।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, স্থানীয় সময় সোমবার (২৩ নভেম্বর) সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, তিনি চীনের কাছে প্রাথমিকভাবে ২৫০টি বোয়িং উড়োজাহাজ বিক্রির চুক্তি করেছেন।

ট্রাম্প বলেন, ‘আমি চীনের কাছে ২৫০টি বোয়িং উড়োজাহাজ বিক্রি করেছি। আমার মনে হয়, তারা আরও ২৫০টি কিনবে।’

এর আগে গত মে মাসে ২০০টি বোয়িং উড়োজাহাজ ও জেনারেল ইলেকট্রিকের ইঞ্জিন কেনার বিষয়ে চীনের সম্মত হওয়ার কথা জানিয়েছিলেন ট্রাম্প।


অন্যান্য সংবাদ