সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সাগরে স্বাভাবিক লঘুচাপ, শীত ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা বাংলাদেশে যা কিছু হচ্ছে সবকিছুতে ভারত সরাসরি সম্পৃক্ত : নাহিদ ইসলাম আদালত অবমাননা : এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল সংবিধান সংস্কার কমিটি বাতিলের দাবি এনসিপির ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন হাসিনাকে আশ্রয় দিয়ে সারাবিশ্বে নিন্দিত হচ্ছে ভারত: দুদু ১৬ ডিসেম্বরে চালু হচ্ছে থার্ড টার্মিনাল : বিমানমন্ত্রী পচেত্তিনোর দুঃস্বপ্নের শুরু, অ্যানফিল্ডে বিধ্বস্ত ইউনাইটেড ভারতে বিখ্যাত ব্রান্ডের পানিও নিরাপদ নয়: বিতর্কের মুখে পরীক্ষা করার সিদ্ধান্ত ঢাকার বস্তি উন্নয়নে পরীক্ষামূলক প্রকল্প নিতে চায় বিশ্বব্যাংক স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে প্রান্তিক মানুষের দোরগোড়ায়: রাষ্ট্রপতি খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা রোহিঙ্গা ইস্যু : আইসিজের রায় বাস্তবায়নে কাজ করার ঘোষণা মালয়েশিয়ার রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু ট্রাম্প-পুতিন ঘনিষ্ঠতায় ইউরোপের নিরাপত্তা নিয়ে শঙ্কা

হাসিনাকে আশ্রয় দিয়ে সারাবিশ্বে নিন্দিত হচ্ছে ভারত: দুদু

অনলাইন ডেস্ক / ৭ জন দেখেছেন
আপডেট : November 23, 2026
হাসিনাকে আশ্রয় দিয়ে সারাবিশ্বে নিন্দিত হচ্ছে ভারত: দুদু

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সারাবিশ্বে নিন্দিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ভারতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই।

কিন্তু এই রকম একজন খুনি ও লুটেরাকে আপনারা যদি কাছে রাখেন, তবে বন্ধুত্ব কীভাবে হবে? এই ব্যক্তিকে যতদিন আপনারা কাছে রাখবেন, শুধু বাংলাদেশে নয়, সারাবিশ্বে আপনারা নিন্দিত হবেন।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ন্যাশনাল লেবার পার্টি (এনএলপি) আয়োজিত ‘আওয়ামী লীগ, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা ও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ’শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু এসব কথা বলেন।

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়ে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, শেখ হাসিনার মতো এমন শাসক গত ৫০-৫৫ বছরেও এই মাটিতে আসেনি। গায়ের জোরে তিনটি টার্ম ক্ষমতায় থেকে তিনি ভেবেছিলেন আজীবন থাকবেন।

কিন্তু কোনো নির্বাচনে নয়, ছাত্র-জনতার গণবিস্ফোরণে তিনি পালিয়েছেন। পালানো ব্যক্তি কী কখনো ফিরে আসে? তিনি আবার আসতে চাইছেন, কিন্তু এটি কখনোই সম্ভব নয়।
আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কঠোর মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী, আগুন, হত্যা-এটা তাদের কাজ। এর জন্য এই আওয়ামী লীগের সঙ্গে, গোপালগঞ্জের হত্যাকারীদের সঙ্গে বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক নেই। কোনো রকম তাদের এই অন্যায়কে এই দেশের মানুষ স্বীকার করে না। রাজনীতিতে তারা আবর্জনাতুল্য।

বিএনপির নেতৃত্বের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাজনীতিতে যদি থাকতে হয়, খালেদা জিয়া দৃষ্টান্ত স্থাপন করেছেন, তারেক রহমান দৃষ্টান্ত করেছেন।

বর্তমান নেতৃত্ব ও সরকারের প্রশংসা করে শামসুজ্জামান দুদু বলেন, আজকে যার নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হচ্ছে, তিনি জনবান্ধব একটা মানুষ। তার একটি মহিমা আছে। তার মন্ত্রিপরিষদ, তার সহকর্মীরা সবাই অত্যন্ত পরীক্ষিত মানুষ। সেই পরীক্ষা তারা প্রায় দুই দশক ধরে এই দেশে দিয়েছেন।

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নেই। আমরা ঐক্যবদ্ধ যতক্ষণ থাকব, সন্ত্রাসীদের এবং পরজীবীদের কোনো ভবিষ্যৎ নেই।

ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক মো. ফারুক রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাইনুল ইসলাম, জাতীয় পার্টির (কাজী জাফর) কো-চেয়ারম্যান আহসান হাবিব লিংকন, আম-জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁনসহ ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা।


অন্যান্য সংবাদ