শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, একই পরিবারের ৪ জন নিহত নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যা, মাশরাফিকে গ্রেপ্তারের দাবি রাশেদ খাঁনের ঢাকা উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৩ জনের, হাসপাতালে ভর্তি ১৩৪৭ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্রদের ভূমিকা সবচেয়ে বেশি: রাষ্ট্রপতি রক্ত ছাড়া তারা শান্তিতে থাকতে পারে না: রিজভী বিশ্ববাজারে স্বর্ণের বড় ধরনের দরপতন জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাল শিশু-কিশোররা হাসিনার প্রত্যর্পণ ইস্যুতেও দিল্লির পুরোনো বুলি ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়িয়েছে ৪৮০০ কোটি ডলার নবীনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক গ্রেপ্তার দেশে লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ বাজারে বৃষ্টির প্রভাব; ক্রেতা কম, সবজি-মাছের দাম চড়া আট বিভাগেই বৃষ্টির আভাস, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

রায়ের পর মিয়ানমারের বিরুদ্ধে যে পদক্ষেপ নিচ্ছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক / ৬ জন দেখেছেন
আপডেট : November 20, 2026
রায়ের পর মিয়ানমারের বিরুদ্ধে যে পদক্ষেপ নিচ্ছে যুক্তরাজ্য

রোহিঙ্গা গণহত্যার ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পরপরই দেশটির বিরুদ্ধে কূটনৈতিক ও আন্তর্জাতিক চাপ বাড়ানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য। এর অংশ হিসেবে যুক্তরাজ্যে নিযুক্ত মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এক বিবৃতিতে এসব পদক্ষেপের কথা জানান।

তিনি বলেন, আইসিজের রায়ের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার থেকেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে আগে থেকে কার্যকর নিষেধাজ্ঞার পাশাপাশি দেশটির প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আদালতের রায় নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বান করা হবে।

এ ছাড়া যুক্তরাজ্যে নিযুক্ত মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে ব্রিটিশ সরকারের সিদ্ধান্ত জানানো হবে। অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে আগামী কয়েক দিনের মধ্যে আরও পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান মিলিব্যান্ড।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর ভয়াবহ আচরণের নিন্দা জানায় যুক্তরাজ্য। এসব অপরাধের বিচার এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে ব্রিটিশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বিচার আদালত ও আন্তর্জাতিক আইনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত থাকবে। মিয়ানমারকে আদালতের রায় মেনে চলতে হবে। রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং আদালতের সিদ্ধান্ত বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

মিলিব্যান্ডের ভাষায়, আদালতের এই রায়ের মধ্য দিয়ে স্পষ্ট বার্তা দিতে হবে যে, গুরুতর অপরাধ করেও কেউ দায়মুক্তি পেতে পারে না।

এর আগে বৃহস্পতিবার আইসিজে ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে সামরিক অভিযানের সময় রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার দায়ে দেশটিকে দায়ী করে রায় দেয়। জাতিসংঘের সর্বোচ্চ আদালতের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করা হলো।

আদালত ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। আইসিজের এই রায়ের পর মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ আরও জোরালো করার উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য। আল জাজিরা ও রয়টার্স


অন্যান্য সংবাদ