বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন ফরিদপুরে আ.লীগের ছোড়া ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, অস্ত্র হাতে মহড়া গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে বসে দেখার সময় নেই: জামায়াত আমির গোপালগঞ্জে হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানকে কাঁদিয়ে ভারতের হ্যাটট্রিক সাফ জয় রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৩৭ শেখ হাসিনা-পুতুলসহ ৪ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে মব কালচার বন্ধ হোক, নইলে ভবিষ্যৎ ভয়ংকর হতে পারে! মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেবে সরকার রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

মব কালচার বন্ধ হোক, নইলে ভবিষ্যৎ ভয়ংকর হতে পারে!

অভিজিত বনিক / ২৫ জন দেখেছেন
আপডেট : November 17, 2026

💐মব কালচার বন্ধ হোক, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক—নইলে ভবিষ্যৎ ভয়ংকর হতে পারে!💥
ইউনূস সরকারের শাসনামলে তৈরি হওয়া বিচারবহির্ভূত মব কালচার এখনো যেভাবে চলমান রয়েছে, তা অব্যাহত থাকলে একটা সময় এর পরিণতি ভয়াবহ হতে পারে। কথাটা আজ বলে রাখলাম।
আমি আপনি যে দলেরই সমর্থক হই না কেন, কেউ অপরাধ করলে তার বিচার হোক। তবে সেই বিচার হতে হবে দেশের প্রচলিত আইন ও বিচারব্যবস্থার মাধ্যমে। নিজেরা জড়ো হয়ে নিজেদের ইচ্ছেমতো কাউকে অপরাধী বা কোনো বিশেষ তকমা দিয়ে তার ওপর হামলা চালানো, গণপিটুনি দেওয়া, বাড়িঘরে আক্রমণ করা, আগুন দেওয়া কিংবা আজগুবি অভিযোগ তুলে কাউকে পুলিশের হাতে তুলে দেওয়া—কোনোটিই সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।
আমাদের মনে রাখা উচিত, এই বাংলাদেশেই টানা ১৫ বছর দুর্দান্ত দাপটের সঙ্গে রাষ্ট্রক্ষমতায় ছিল আওয়ামী লীগ। তারাও হয়তো কখনো ভাবেনি, একদিন এমন কঠিন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হতে হবে। কিন্তু সময়ের পরিবর্তনে আজ তাদের রাজনৈতিক অবস্থান সম্পূর্ণ ভিন্ন।
তাহলে আজ যারা ক্ষমতার কাছাকাছি আছেন কিংবা রাজনৈতিক শক্তির দাপট দেখাচ্ছেন, তাদের জীবনে এমন দিন আসবে না—এর নিশ্চয়তা কোথায়?
একবার ভবিষ্যতের কথা ভাবুন।
আওয়ামী লীগ আর কোনোদিন রাজনীতিতে ফিরতে পারবে না—এমন কথা বলা সহজ। কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। একসময় আওয়ামী লীগও ভাবত, বিএনপি আর কোনোদিন ক্ষমতায় ফিরতে পারবে না। অথচ দীর্ঘ ১৭ বছর পর বিএনপি আবারও রাজনৈতিকভাবে শক্ত অবস্থানে ফিরে এসেছে।
সুতরাং, আজ হোক কিংবা কাল, রাজনৈতিক বাস্তবতা পরিবর্তন হতেই পারে। আওয়ামী লীগও যদি কোনোদিন ফিরে আসে, তখন তার রাজনৈতিক অবস্থান কী হবে, তা সময়ই বলে দেবে। অতীতের অভিজ্ঞতা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। ক্ষমতা কিংবা রাজনৈতিক প্রভাব কখনোই চিরস্থায়ী নয়।
তাই আসুন, সামাজিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখি। সংযত হই, সহনশীল হই। কারও অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নিজেরাই যদি একই অন্যায় করি, তাহলে আমাদের সঙ্গে অপরাধীর পার্থক্য কোথায়?
মনে রাখবেন, অন্যায়ের প্রতিকার কখনো আরেকটি অন্যায় হতে পারে না। মব তৈরি করে কাউকে শাস্তি দেওয়ার অধিকার কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নেই। অপরাধীর বিচার করবে আদালত, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।
যেভাবে মব কালচার ছড়িয়ে পড়ছে, তা এখনই বন্ধ করা না গেলে ভবিষ্যতে আমাদের সবাইকে এর ভয়াবহ মূল্য দিতে হতে পারে।
সবার প্রতি অনুরোধ, রাজনৈতিক প্রতিহিংসা নয়, আইনের শাসনে বিশ্বাস রাখুন। মব কালচার থেকে বেরিয়ে আসুন। কারণ আজ অন্যের ওপর যে অন্যায় হচ্ছে, কাল সেই অন্যায়ের শিকার আপনিও হতে পারেন।
সবার জন্য শুভকামনা।
— অভিজিত বনিক সম্পাদক ও প্রকাশক কালের খবর ২৪ ডট কম


অন্যান্য সংবাদ