বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন ফরিদপুরে আ.লীগের ছোড়া ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, অস্ত্র হাতে মহড়া গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে বসে দেখার সময় নেই: জামায়াত আমির গোপালগঞ্জে হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানকে কাঁদিয়ে ভারতের হ্যাটট্রিক সাফ জয় রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৩৭ শেখ হাসিনা-পুতুলসহ ৪ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে মব কালচার বন্ধ হোক, নইলে ভবিষ্যৎ ভয়ংকর হতে পারে! মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেবে সরকার রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

অনলাইন ডেস্ক / ৬ জন দেখেছেন
আপডেট : November 17, 2026
বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় বিদ্যুৎ গ্রিডে যুক্ত হলো সাড়ে তিনশ মেগাওয়াট বিদ্যুৎ। এর মধ্য দিয়ে দেশের বিদ্যুৎ উৎপাদনে সূচিত হলো এক নতুন অধ্যায়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রিড সংযোগের এ প্রক্রিয়ায় উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের পাশাপাশি বিদ্যুৎ ব্যবস্থার স্থিতিশীলতা ও ফ্রিকোয়েন্সি পর্যবেক্ষণ করা হবে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার পর জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হবে। বিশেষ করে বিদ্যুতের ফ্রিকোয়েন্সি স্থিতিশীল থাকে কি না, তা যাচাই করা হবে।

এটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদনের সূচনা নয়। বরং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা অনুসরণ করে উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে বাড়ানোর পরীক্ষামূলক কার্যক্রমের অংশ।

পূর্ণ সক্ষমতায় উৎপাদন শুরু করার আগে আরও কয়েক ধাপে কারিগরি ও নিরাপত্তাসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করতে হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে প্রায় ২ হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।

রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত এ বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন করছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে রয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড।


অন্যান্য সংবাদ