শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠাতে চাওয়া’র প্রশ্নে জয়সওয়ালের বক্তব্য পাবনায় ৩০ লাখ টাকা মূল্যের মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী বিতরণ ১১ দিনেই দেশে দেড় বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ছাড়ালো ১৩ শ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে আর রাজনীতিতে ফিরতে দেবে না জনগণ: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি, তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য পাসপোর্ট-ভিসা নয়, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কথা হওয়া উচিত: রিজভী নাশকতা দমনে কঠোর পুলিশ; রাজনৈতিক ঐক্যের পরামর্শ বিশ্লেষকদের জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের: বিবিসি শীতের সবজির কমেনি দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা টানা ৪ দফায় ৯ হাজার ৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম

১১ দিনেই দেশে দেড় বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স

অনলাইন ডেস্ক / ২ জন দেখেছেন
আপডেট : November 13, 2026
১১ দিনেই দেশে দেড় বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স

প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি নভেম্বর মাসের প্রথম ১১ দিনেই দেশে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ের তুলনায় এ আয় বেড়েছে ২৩ দশমিক ৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১২৩ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ২৯ কোটি ৩০ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, শুধু ১১ নভেম্বর এক দিনেই দেশে ১১ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ২৯৮ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ১৩৮ কোটি ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৪ দশমিক ২ শতাংশ।

এর আগে, চলতি অর্থবছরের প্রথম চার মাস ১০ দিনে (১ জুলাই থেকে ১০ নভেম্বর) দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ২৮৭ কোটি ৪০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ১২৫ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে ওই সময়ে রেমিট্যান্স প্রবৃদ্ধি ছিল ১৪ দশমিক ৪ শতাংশ।

প্রবাসীদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নভেম্বরের প্রথম ১১ দিনের এই প্রবৃদ্ধি প্রবাসী আয়ের ইতিবাচক ধারারই ইঙ্গিত দিচ্ছে।


অন্যান্য সংবাদ