বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে এক হালি গোল দিয়ে সেমিতে বাংলাদেশ চলতি বছর দেশে ২৬৫১ খুন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ওয়েট অ্যান্ড সি ডা. শফিকুর রহমান, মিথ্যাচারের জবাব শিগগির পাবেন: রাশেদ খাঁন ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ পরাজিত শক্তি আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী গ্রুপসেরা হয়ে সাফের সেমিফাইনালে ভারত কোন ইউপিতে কবে নির্বাচন, চূড়ান্ত সিদ্ধান্ত ১৬ নভেম্বর! হাম উপসর্গে ছয়জনের মৃত্যু, নতুন রোগী ১৪৬৪ সনদ অর্জন নয়, বিবেক ও মনুষ্যত্বের সমন্বয়ই প্রকৃত শিক্ষা : রিজভী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড জলবায়ু সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ প্রস্তাব ডিসেম্বরের প্রথম সপ্তাহে মিমির বিয়ে!

ডিসেম্বরের প্রথম সপ্তাহে মিমির বিয়ে!

বিনোদন ডেস্ক / ৩ জন দেখেছেন
আপডেট : November 11, 2026
ডিসেম্বরের প্রথম সপ্তাহে মিমির বিয়ে!

কিছুদিন আগে কলকাতায় ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে দেখা গেছে। এরপরেই জল্পনা শুরু হয় তার বিয়ে নিয়ে।

টলিউড ইন্ডাস্ট্রিতে কান পাতলে জানা যাচ্ছে, আগামী ৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নায়িকা। পাত্র অবশ্য ইন্ডাস্ট্রির বাইরের।

সূত্র বলছে, নভেম্বর মাসেই বাগদান সারবেন মিমি। এরপর ডিসেম্বরে পাহাড়ি জেলা কালিম্পংয়ে বিয়ের আসর বসতে চলেছে।

তবে এখানে নাকি শুধুই দুই পরিবারের লোকজন থাকবেন। তারপর ফিরে এসে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য ঘটা করে রিসেপশন অনুষ্ঠান হবে।
এর আগে গেল সেপ্টেম্বরে মিমির হবু বরের বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, তার হবু বরের নাম সিদ্ধার্থ। তিনি পেশায় ভারতীয় নৌবাহিনীর (নেভি) একজন উচ্চপদস্থ কর্মকর্তা।

জানা গেছে, বেশ কয়েক বছর ধরেই তারা চুটিয়ে প্রেম করছেন, তবে সম্পর্কের বিষয়টি একেবারেই আড়ালে রেখেছিলেন এই তারকা।


অন্যান্য সংবাদ