বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে এক হালি গোল দিয়ে সেমিতে বাংলাদেশ চলতি বছর দেশে ২৬৫১ খুন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ওয়েট অ্যান্ড সি ডা. শফিকুর রহমান, মিথ্যাচারের জবাব শিগগির পাবেন: রাশেদ খাঁন ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ পরাজিত শক্তি আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী গ্রুপসেরা হয়ে সাফের সেমিফাইনালে ভারত কোন ইউপিতে কবে নির্বাচন, চূড়ান্ত সিদ্ধান্ত ১৬ নভেম্বর! হাম উপসর্গে ছয়জনের মৃত্যু, নতুন রোগী ১৪৬৪ সনদ অর্জন নয়, বিবেক ও মনুষ্যত্বের সমন্বয়ই প্রকৃত শিক্ষা : রিজভী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড জলবায়ু সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ প্রস্তাব ডিসেম্বরের প্রথম সপ্তাহে মিমির বিয়ে!

পরাজিত শক্তি আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক / ০ জন দেখেছেন
আপডেট : November 11, 2026
পরাজিত শক্তি আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পরাজিত ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনও বাংলাদেশে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, দেশে যাতে আর কোনো মব সৃষ্টি না হতে পারে, সে ব্যাপারে চূড়ান্ত ব্যবস্থা নেয়া হবে। আগুন-সন্ত্রাস আওয়ামী লীগের পুরনো রাজনৈতিক অপসংস্কৃতি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের হাত থেকে আত্মরক্ষায় আইনশৃঙ্খলাবাহিনী যেকোনো পদক্ষেপ নিতে পারবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম চালালেও মানবাধিকার লঙ্ঘিত হয় এমন কোনো কার্যক্রম করেনি আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু আমাদের এই উদারতার সুযোগ নিতে শুরু করেছে পতিত ফ্যাসিবাদী শক্তি।

তারা জানে, এ সরকারের আমলে তাদের গুম হতে হবে না, ক্রসফায়ারে যেতে হবে না। এই সরকারের আমলে তাদের আয়নাঘরে যেতে হবে না, কোথাও অজ্ঞাত লাশ হয়ে ভেসে উঠতে হবে না।
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের লিখিত প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, পার্বত্য চট্টগ্রামে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য। একই সময়ে এসব হামলায় ৪৩৫ জন বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন। এ ছাড়া নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের ওপর হামলা, অপহরণ, চাঁদাবাজি এবং অবৈধ অস্ত্র ব্যবহারের অসংখ্য ঘটনা ঘটেছে।

লিখিত প্রশ্নে এস এ জিন্নাহ কবির জানতে চান, পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বসবাসরত বাঙালি ও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের নিরাপত্তা বিঘ্নিত করে সশস্ত্র গোষ্ঠীর হামলা, অপহরণ, জোরপূর্বক চাঁদা আদায়, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আক্রমণের বিষয়ে সরকারের কাছে কী তথ্য রয়েছে। গত পাঁচ বছরে এ ধরনের কতটি ঘটনা ঘটেছে এবং কতজন হতাহত হয়েছেন, তা-ও জানতে চান তিনি।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত পাঁচ বছরে নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র গোষ্ঠীগুলো ৯৭ বার হামলা চালিয়েছে। এ সময়ে বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪ বার এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর ৮১ বার হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া ২৯৭ জনকে অপহরণ, ৪৭১ বার জোরপূর্বক চাঁদা আদায় এবং ৩৭৭ বার অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেছে।


অন্যান্য সংবাদ