রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

টি-২০ সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে টিম অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক / ১০৫ জন দেখেছেন
আপডেট : July 29, 2021

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে অজিরা।

সেখান থেকে সরাসরি টিম হোটেলে উঠবে সফরকারীরা। এর আগে জিম্বাবুয়ে সফর শেষে একইদিন সকাল ৯টা ১৫ মিনিটে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

দেশে ফিরলেও অবশ্য কোনো ক্রিকেটার বা স্টাফরা বাড়ি যেতে পারছেন না। তাদের বহনকারী বাস সরাসরি নির্ধারিত হোটেলে চলে যাবে। সেখানেই তারা জৈব-সুরক্ষা বলয়ে থাকবেন। যঅস্ট্রেলিয়া দলও একই হোটেলে উঠবে।

আগামী ৩ আগস্ট থেকে অস্ট্রেলিয়া বিপক্ষে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

করোনাভীতি এবং ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার প্রথম সারির বেশ কয়েকজন এই সিরিজে খেলতে পারবেন না। চোটের সমস্যা আছে বাংলাদেশ দলেও। তামিম-লিটন থাকছেন না। মুস্তাফিজ-সাকিব-সৌম্যও চোটে আক্রান্ত। কোয়ারেন্টিন ইস্যুর কারণে খেলা হচ্ছে না মুশফিকুর রহিমেরও।


অন্যান্য সংবাদ