বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
হাসিনাকে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: হুমায়ুন কবির শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিরোধীদল ইস্যু না পেয়ে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আন্দোলন করছে: শাহে আলম শ্রমিকদের দাবির সঙ্গে একমত; নৈরাজ্য নিয়ে উদ্বিগ্ন জামায়াত: গোলাম পরওয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম বন্দরকেন্দ্রিক উন্নয়নে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি: প্রধানমন্ত্রী শ্রমিক আন্দোলনে অর্থায়ন: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ মোংলা বন্দরে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায় : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মোংলায় বাংলাদেশ-চীন সমঝোতা স্মারক সই আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমণি টানা তৃতীয় দফায় ১২০৭২ টাকা বাড়ল স্বর্ণের দাম ঢাকাসহ বিভিন্ন শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ ইরান যুদ্ধেই নির্বাচনে হার, স্বীকার ট্রাম্পের; তবু হামলা চালানোর ঘোষণা

বন্দরকেন্দ্রিক উন্নয়নে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক / ৯ জন দেখেছেন
আপডেট : November 5, 2026
বন্দরকেন্দ্রিক উন্নয়নে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি: প্রধানমন্ত্রী

বন্দরকেন্দ্রিক উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে শেষ হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, তৈরি হবে নতুন শিল্পাঞ্চল, বাড়বে দেশি-বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ। সরকার ২০৩০ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে বন্দর উন্নয়নকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে।

আজ (বৃহস্পতিবার, ৫ নভেম্বর) সকালে বাগেরহাটের মোংলায় চীনের রাষ্ট্রয়াত্ত্ব প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের দাই হেগেনের নেতৃত্বে আসা উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

একইসঙ্গে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘২০৩০ সালের মধ্যে দেশের অর্থনীতি এক ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে বলে প্রত্যাশা করে সরকার। বন্দরের উন্নয়ন প্রকল্প হাতে নেয়া এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার প্রথম ধাপ। বন্দরের প্রকল্পের কাজ সঠিক সময়ে শেষ হলে এই অঞ্চলের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটবে। শুধু এই অঞ্চলের নয়, সারা দেশের উন্নয়ন হবে। বন্দরের সব কাজে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বৃদ্ধি করতে হবে।’

মোংলা থেকে পঞ্চগড় পর্যন্ত শিল্পাঞ্চল গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছেন তারেক রহমান।

তিনি বলেন, ‘নতুন উদ্যোক্তারা যাতে এই অঞ্চলে শিল্প কারখানা গড়ে তুলতে পারে সেই লক্ষ্যে দ্রুততম সময়ে এই অঞ্চলে বিদ্যুৎ এর পাশাপাশি কীভাবে গ্যাস সরবারহ করা যায় সেই চেষ্টা করছে সরকার। এরইমধ্যে কাজ শুরু করা হয়েছে। মোংলা থেকে দেশের শেষ প্রান্ত পঞ্চগড় পর্যন্ত ইন্ডস্ট্রিয়াল বেল্ট গড়ে তোলার করার চেষ্টা করা হচ্ছে।’

এর আগে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ ও সিআরসিসির মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।


অন্যান্য সংবাদ