বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরে কিছু হলে সরকারের ব্যর্থতার কারণে হবে: নাহিদ ইসলাম অন্যায়, বিভাজন ও ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ইসরায়েলে অর্থ সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের নবীনগরে ইউপি নির্বাচন ঈদের পর তৃতীয় ধাপে? পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু নির্মাণ পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১,৪০০ নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৯ পুলিশসহ আহত ১১ শ্রমিক আন্দোলনে আ.লীগের সহিংসতার দায় জামায়াতের আমির এড়াতে পারেন না: রাশেদ খাঁন বিমানের সৌদির দাম্মামগামী ফ্লাইট শুরু ৭ নভেম্বর নিত্যপণ্যের ঊর্ধ্বগতির সঙ্গে নতুন চাপ, বাড়ছে জীবনযাত্রার ব্যয় চার দিন গ্যাস থাকবে না—এমন খবর সত্য নয় —জানাল পেট্রোবাংলা ‘আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যার অধিকার পুলিশের আছে, যদি প্রেক্ষাপট হয়’ শ্রমিক অসন্তোষ ঠেকাতে ১২ প্লাটুন বিজিবি, ড্রোনে নজরদারি শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান একটি দল আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে : ডিএনসিসি প্রশাসক

আ. লীগের সহিংস কর্মকাণ্ড প্রশ্রয় দিলে বিরোধী দলকেও খেসারত দিতে হবে: রাশেদ খাঁন

অনলাইন ডেস্ক / ৫ জন দেখেছেন
আপডেট : November 3, 2026
আ. লীগের সহিংস কর্মকাণ্ড প্রশ্রয় দিলে বিরোধী দলকেও খেসারত দিতে হবে: রাশেদ খাঁন

রাজধানীর মাতুয়াইল মেডিক্যাল কলেজের সামনে মধ্যরাতে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা এবং চলমান শ্রমিক আন্দোলনকে পুঁজি করে সহিংসতার অভিযোগ তুলে বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে রাশেদ খাঁন অভিযোগ করেন, শ্রমিক আন্দোলনকে পুঁজি করে একের পর এক অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটলেও বিরোধী দল নীরব ভূমিকা পালন করছে। তার মতে, এমন পরিস্থিতিতে বিরোধী দলের নীরবতা নৈরাজ্য সৃষ্টিতে তাদের মৌন সমর্থনের ইঙ্গিত দিতে পারে।

তিনি লেখেন, ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষায় আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হলে বিরোধী দলকেও এর খেসারত চরমভাবে দিতে হতে পারে।

রাশেদ খাঁন আরো লেখেন, বিরোধী দল দেশের মঙ্গল চাইলে রাজপথে নেমে এসব কর্মকাণ্ড প্রতিহত করুক। তাহলেই বুঝব, আসলেই বিরোধী দল গণহত্যার বিচার ও অপরাধীদের গ্রেপ্তার চায়।

এ ছাড়া পতিত স্বৈরাচারীগোষ্ঠীর সঙ্গে জামায়াত ও এনসিপির কোনো আপস-মীমাংসা হচ্ছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী।


অন্যান্য সংবাদ