সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৪৮ জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির শ্রমিকদের রাস্তায় নামিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে: রিজভী ‘অগ্নিসন্ত্রাসের দায় জামায়াতের আমির কোনোভাবেই এড়াতে পারেন না’ স্বেচ্ছায় রক্তদানে মানুষকে আরো উৎসাহিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘কারখানায় ফিরে যান, প্রয়োজন হলে আন্দোলনে যোগ দিতে ডাকব’ নিষিদ্ধ দলের অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা সফল হবে না: মাহদী আমিন সৌদিতে সতর্কতা জারি, দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা প্রথম নারী প্রেসিডেন্ট পাচ্ছে বুলগেরিয়া দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো দিলীপ আগরওয়ালাকে পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারাকারীদের শক্ত হাতে দমনের আহ্বান জামায়াত আমিরের রাজপথকে ‍উত্তপ্ত করছে জামায়াত, আগুন দিচ্ছে আ.লীগ: রাশেদ খাঁন সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করতে চাইছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বেচ্ছায় রক্তদানে মানুষকে আরো উৎসাহিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক / ২ জন দেখেছেন
আপডেট : November 2, 2026
স্বেচ্ছায় রক্তদানে মানুষকে আরো উৎসাহিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, স্বেচ্ছায় রক্তদানে মানুষকে আরো উৎসাহিত করতে হবে। রক্ত দিলে শরীরের ক্ষতি হয় এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। একজনের দেওয়া রক্ত অন্য একজনের জীবন বাঁচাতে পারে। জরুরি প্রয়োজনে যেন রক্তের সংকট তৈরি না হয়, সে জন্য পর্যাপ্ত রক্ত সংগ্রহ ও মজুতের ব্যবস্থা রাখতে হবে।

সোমবার (২ নভেম্বর) জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে বাংলদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘রক্তদানে জীবনের জয়গান, চক্ষুদানে আলোর সন্ধান’।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রক্ত ও কর্নিয়া সংগ্রহে বিদেশের ওপর নির্ভরতা কমিয়ে স্বাবলম্বী হতে চায় সরকার। এ জন্য স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি পর্যাপ্ত রক্তের মজুত নিশ্চিত করতে হবে। যাতে রক্তের অভাবে একজন মানুষকেও প্রাণ হারাতে না হয়।

তিনি বলেন, থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা বা বাহক শনাক্তকরণের বিষয়েও সচেতনতা বাড়ানো প্রয়োজন। এ ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় উদ্যোগ ও সহযোগিতা দেবে।

অনুষ্ঠানে সন্ধানীসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর কার্যক্রমের প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান কার্যক্রম এগিয়ে নিতে সরকার সহযোগিতা করবে।


অন্যান্য সংবাদ