ইসরায়েলের অস্তিত্ব কি এবার চরম সংকটের মুখে? সামরিক শক্তি, অর্থনীতি ও রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা! এমনই বিস্ফোরক সতর্কবার্তা দিয়েছেন দেশটির অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইতজাক ব্রিক। তাঁর দাবি, আন্তর্জাতিক বৈধতা ও মিত্রদের সমর্থন হারিয়ে ক্রমেই একঘরে হয়ে পড়ছে ইসরায়েল। এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে দেশটির পক্ষে টিকে থাকাই কঠিন হয়ে উঠতে পারে।
ইসরায়েলের শীর্ষস্থানীয় দৈনিক ‘মারিভ’-এ প্রকাশিত এক মতামত কলামে দেশটির বর্তমান পরিস্থিতিকে ‘ভয়াবহ ধস’ হিসেবে বর্ণনা করেছেন ব্রিক। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ফলাফলকে ‘আমাদের চেনা ইসরায়েল রাষ্ট্রের আনুষ্ঠানিক মৃত্যুসনদ’ বলে মন্তব্য করেন তিনি।
ইসরায়েলের সংবাদমাধ্যমের এই ভূমিকা নিয়ে তিনি লেখেন, তাদের এ ধরনের কাভারেজ ঠিক যেন ডুবন্ত টাইটানিক জাহাজে বাজতে থাকা শেষ অর্কেস্ট্রা সংগীতের মতোই এক দৃশ্য।টিভি দেখুন
সশস্ত্র বাহিনীর কলেজসমূহের সাবেক অধিনায়ক এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সৈন্য অভিযোগ সংক্রান্ত ন্যায়পাল হিসেবে দায়িত্ব পালন করা ব্রিক বলেন, ইসরায়েল আজ আন্তর্জাতিক পরিমণ্ডলে এক একঘরে রাষ্ট্রে পরিণত হয়েছে। দেশটি দীর্ঘদিন ধরে এমন চরম বিচ্ছিন্নতায় টিকে থাকতে পারবে না বলেও সতর্ক করেছেন তিনি।
ইসরায়েলি পদাতিক বাহিনীর কাঠামোগত ধস এবং মনোবল ভাঙনের কথা উল্লেখ করে ব্রিক যুক্তি দেন, দেশের ভেতর ও বাইরে থেকে আসা বহুমুখী হামলা ঠেকাতে সামরিক বাহিনীর প্রয়োজনীয় সক্ষমতা আর অবশিষ্ট নেই। এক ক্লান্ত ও পরিশ্রান্ত সেনাবাহিনীর পক্ষে কোনও বড় ধরনের অনুপ্রবেশ ঠেকানো বা সম্ভাব্য আঞ্চলিক যুদ্ধে নাগরিকদের সুরক্ষা দেয়া সম্ভব হবে না।মানচিত্র দেখুন
ব্রিক আরও জানান, দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে দেশটির জাতীয় ঋণ ১ দশমিক ৪ ট্রিলিয়ন শেকেলে (প্রায় ৪৪৫ বিলিয়ন মার্কিন ডলার) গিয়ে ঠেকেছে। এর সঙ্গে যুক্ত হওয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অস্ত্র সরবরাহে বিধিনিষেধ এবং ক্রমবর্ধমান আর্থিক বিচ্ছিন্নতা সংকটকে আরও ঘনীভূত করছে বলে উল্লেখ করেন তিনি। তথ্যসূত্র: আনাদোলু