শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু ‘প্রধানমন্ত্রী অসহায়-দুস্থ মানুষের পাশে দাঁড়ানোকে সর্বোচ্চ গুরুত্ব দেয়’ জাতীয়তা, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষকে সম্মান করতে হবে: প্রধান বিচারপতি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: গোলাম পরওয়ার বিএনপির জয়ী প্রার্থীকে মিষ্টিমুখ করালেন জামায়াতের পরাজিত প্রার্থী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন প্রত্যাখ্যান, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের এলডিসি উত্তরণে বাংলাদেশের নতুন লক্ষ্য ২০২৯ সরকারি বাসার ভাড়াটে-সাবলেটগ্রহীদের সরানোর নির্দেশ তাহসিফের মৃত্যু: বন্ধু দ্বীপকে হেফাজতে নিলো পিবিআই জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী স্বর্ণের দাম ভরিপ্রতি কমলো ১৬৩৩ টাকা বাজারে উঠছে শীতের সবজি, দামে নিয়ে বিপাকে ক্রেতারা সৌদিতে কারখানায় আগুন: শনিবার দেশে পৌঁছাবে ৫ যুবকের মরদেহ হ্যাটট্রিকে ক্যারিয়ারের ৯৮৫ গোল পূরণ করলেন রোনালদো ৫ নতুন মুখ নিয়ে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

৫ নতুন মুখ নিয়ে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক / ২ জন দেখেছেন
আপডেট : October 30, 2026
৫ নতুন মুখ নিয়ে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

নভেম্বর উইন্ডোতে জাপান ও সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন পাঁচ ফুটবলার।

বিশ্বকাপের ব্যর্থতা পেছনে ফেলে নতুন করে দল গোছানোর লক্ষ্য কোচ কার্লো আনচেলত্তির। সেই ধারাবাহিকতায় প্রথমবার ব্রাজিল দলে জায়গা পেয়েছেন জোনাথন জেসুস, আন্দ্রে লুইস, অ্যালান, মারলন গোমেজ ও অ্যালিসন সান্তানা।

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর দল পুনর্গঠনে তরুণদের পরখ করে দেখতে চান ইতালিয়ান কোচ। সেই লক্ষ্যেই এশিয়া সফরে বাড়তি নজর আনচেলত্তির।

এদিকে, ঘরোয়া লিগের শিরোপার লড়াইয়ে থাকা ফ্ল্যামেঙ্গো ও পালমেইরাসের কোনো খেলোয়াড়কে স্কোয়াডে রাখেনি ব্রাজিল ফুটবল ফেডারেশন।

উল্লেখ্য, আগামী ১৪ নভেম্বর জাপান এবং ১৭ নভেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।


অন্যান্য সংবাদ