শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু ‘প্রধানমন্ত্রী অসহায়-দুস্থ মানুষের পাশে দাঁড়ানোকে সর্বোচ্চ গুরুত্ব দেয়’ জাতীয়তা, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষকে সম্মান করতে হবে: প্রধান বিচারপতি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: গোলাম পরওয়ার বিএনপির জয়ী প্রার্থীকে মিষ্টিমুখ করালেন জামায়াতের পরাজিত প্রার্থী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন প্রত্যাখ্যান, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের এলডিসি উত্তরণে বাংলাদেশের নতুন লক্ষ্য ২০২৯ সরকারি বাসার ভাড়াটে-সাবলেটগ্রহীদের সরানোর নির্দেশ তাহসিফের মৃত্যু: বন্ধু দ্বীপকে হেফাজতে নিলো পিবিআই জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী স্বর্ণের দাম ভরিপ্রতি কমলো ১৬৩৩ টাকা বাজারে উঠছে শীতের সবজি, দামে নিয়ে বিপাকে ক্রেতারা সৌদিতে কারখানায় আগুন: শনিবার দেশে পৌঁছাবে ৫ যুবকের মরদেহ হ্যাটট্রিকে ক্যারিয়ারের ৯৮৫ গোল পূরণ করলেন রোনালদো ৫ নতুন মুখ নিয়ে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন প্রত্যাখ্যান, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের

অনলাইন ডেস্ক / ০ জন দেখেছেন
আপডেট : October 30, 2026
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন প্রত্যাখ্যান, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করেছে জামায়াতে ইসলামী। এর প্রতিবাদে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন দলটির প্রার্থী দেলাওয়ার হোসেন।

শুক্রবার (৩০ অক্টোবর) তিনি বলেন, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকলেও ফলাফলে ভোটের হার নিজেদের মতো করে দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

দেলাওয়ার হোসেনের অভিযোগ, বিএনপিকে ভোট না দিলে বাড়িতে থাকতে দেওয়া হবে না—এমন হুমকি দিয়ে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও পরে জোরপূর্বক ও অর্থের বিনিময়ে ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দিতে বাধ্য করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনে ব্যাপক জাল ভোট দেওয়া হয়েছে। আটক ব্যক্তিদেরও পরে ছেড়ে দেওয়া হয়েছে। ভোট গণনার সময় পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় এবং অনেককে মারধর করে আহত করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগও করেন তিনি। এসব ঘটনায় প্রশাসনের কাছ থেকে যথাযথ সহযোগিতা পাননি বলেও দাবি করেন জামায়াতের এ প্রার্থী।

গত বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত পৌনে ১০টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন পান ৯৬ হাজার ৫১৩ ভোট।


অন্যান্য সংবাদ