শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে: হুমায়ুন কবির ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু ‘প্রধানমন্ত্রী অসহায়-দুস্থ মানুষের পাশে দাঁড়ানোকে সর্বোচ্চ গুরুত্ব দেয়’ জাতীয়তা, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষকে সম্মান করতে হবে: প্রধান বিচারপতি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: গোলাম পরওয়ার বিএনপির জয়ী প্রার্থীকে মিষ্টিমুখ করালেন জামায়াতের পরাজিত প্রার্থী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন প্রত্যাখ্যান, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের এলডিসি উত্তরণে বাংলাদেশের নতুন লক্ষ্য ২০২৯ সরকারি বাসার ভাড়াটে-সাবলেটগ্রহীদের সরানোর নির্দেশ তাহসিফের মৃত্যু: বন্ধু দ্বীপকে হেফাজতে নিলো পিবিআই জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী স্বর্ণের দাম ভরিপ্রতি কমলো ১৬৩৩ টাকা বাজারে উঠছে শীতের সবজি, দামে নিয়ে বিপাকে ক্রেতারা সৌদিতে কারখানায় আগুন: শনিবার দেশে পৌঁছাবে ৫ যুবকের মরদেহ হ্যাটট্রিকে ক্যারিয়ারের ৯৮৫ গোল পূরণ করলেন রোনালদো

কবে ফিরছেন মাঠে, অবশেষে জানালেন মার্তিনেজ

স্পোর্টস ডেস্ক / ৩ জন দেখেছেন
আপডেট : October 30, 2026
কবে ফিরছেন মাঠে, অবশেষে জানালেন মার্তিনেজ

চোটের কারণে মাঠের বাইরে থাকতে হচ্ছে এমিলিয়ানো মার্তিনেজকে। তবে তার অনুপস্থিতি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা নেই। অস্ত্রোপচারের পর আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার নিজেই জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যেই আবার মাঠে ফিরবেন। তার এই বার্তা স্বস্তি হয়ে এসেছে চেলসি শিবিরে।

এভারটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে জেরার্ড ব্রাথওয়েটের সঙ্গে সংঘর্ষে চোয়ালে গুরুতর আঘাত পান মার্তিনেজ। ঘটনাটি ঘটে প্রায় দুই সপ্তাহ আগে। চোটের পর হিল ডিকিনসন স্টেডিয়াম থেকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। পরে চোয়ালে অস্ত্রোপচার করানো হয় এই গোলকিপারের।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ধারণা করা হচ্ছে, নির্ধারিত সময়ের আগেই পুরোপুরি ফিট হয়ে ফিরতে পারেন মার্তিনেজ। জাবি আলোনসোর দলের জন্য এটি হতে পারে বড় স্বস্তির খবর।

গ্রীষ্মের দলবদলে অ্যাস্টন ভিলা থেকে সাড়ে ৭ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দেওয়ার পর দ্রুতই দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন মার্তিনেজ। চোটে পড়ার আগে ব্লুজদের হয়ে টানা ছয়টি প্রিমিয়ার লিগ ম্যাচে প্রথম একাদশে ছিলেন তিনি।

মার্তিনেজের অনুপস্থিতিতে চেলসির গোলপোস্ট সামলাচ্ছেন ২১ বছর বয়সী বেলজিয়ান গোলকিপার মাইক প্যান্ডারস। টটেনহামের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচের পাশাপাশি বুধবার রাতে লিভারপুলের বিপক্ষে কারাবাও কাপের ম্যাচেও খেলেছেন তিনি।

লিভারপুলের বিপক্ষে টাইব্রেকারে দারুণ এক মুহূর্ত উপহার দেন প্যান্ডারস। রায়ান গ্রাভেনবার্চের পেনাল্টি ঠেকিয়ে চেলসিকে ম্যাচে ফেরার সুযোগ করে দিয়েছিলেন এই তরুণ গোলকিপার। তবে শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরে যায় ব্লুজরা। এর আগে টটেনহামের বিপক্ষে প্রিমিয়ার লিগে নিজের অভিষেক ম্যাচে মাতেউস ফার্নান্দেসের কর্নার ক্লিয়ার করতে গিয়ে বল নিজেদের জালেই পাঠিয়ে আত্মঘাতী গোল করেছিলেন তিনি।

আগামী শনিবার নিজেদের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে চেলসি। সেই ম্যাচে গোলপোস্টের নিচে প্যান্ডারসকেই দেখা যেতে পারে। প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় বর্তমানে পঞ্চম স্থানে আছে চেলসি। চলতি মৌসুমে এখন পর্যন্ত মাত্র এক ম্যাচে ক্লিনশিট ধরে রাখতে পেরেছে দলটি।


অন্যান্য সংবাদ