শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে: হুমায়ুন কবির ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু ‘প্রধানমন্ত্রী অসহায়-দুস্থ মানুষের পাশে দাঁড়ানোকে সর্বোচ্চ গুরুত্ব দেয়’ জাতীয়তা, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষকে সম্মান করতে হবে: প্রধান বিচারপতি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: গোলাম পরওয়ার বিএনপির জয়ী প্রার্থীকে মিষ্টিমুখ করালেন জামায়াতের পরাজিত প্রার্থী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন প্রত্যাখ্যান, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের এলডিসি উত্তরণে বাংলাদেশের নতুন লক্ষ্য ২০২৯ সরকারি বাসার ভাড়াটে-সাবলেটগ্রহীদের সরানোর নির্দেশ তাহসিফের মৃত্যু: বন্ধু দ্বীপকে হেফাজতে নিলো পিবিআই জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী স্বর্ণের দাম ভরিপ্রতি কমলো ১৬৩৩ টাকা বাজারে উঠছে শীতের সবজি, দামে নিয়ে বিপাকে ক্রেতারা সৌদিতে কারখানায় আগুন: শনিবার দেশে পৌঁছাবে ৫ যুবকের মরদেহ হ্যাটট্রিকে ক্যারিয়ারের ৯৮৫ গোল পূরণ করলেন রোনালদো

বিশ্বরেকর্ড গড়ে রশিদ খানের নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক / ২ জন দেখেছেন
আপডেট : October 30, 2026
বিশ্বরেকর্ড গড়ে রশিদ খানের নতুন ইতিহাস

টি-টোয়েন্টিতে ব্যাটারদের দাপটের যুগে বল হাতে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন রশিদ খান। এবার এমন এক মাইলফলকে নাম লেখালেন, যেখানে তার আগে পৌঁছাতে পারেননি আর কোনো বোলার। পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ২০০ উইকেটের মালিক হয়েছেন আফগানিস্তানের এই লেগ স্পিনার। রশিদের ব্যক্তিগত অর্জনের রাতে অবশ্য ব্যাট হাতেও আলো ছড়িয়েছে আফগানিস্তান। আজমতউল্লাহ ওমরজাইয়ের বিধ্বংসী সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে দাপট ধরে রেখেছে দলটি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইতিহাস গড়েন রশিদ। ইনিংসের নবম ওভারে তাদিওয়ানাশে মারুমানিকে এলবিডব্লিউ করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের ২০০তম উইকেট তুলে নেন তিনি। মাত্র ১২০ ম্যাচেই এই অনন্য কীর্তি গড়েছেন ২৮ বছর বয়সী এই স্পিনার। ম্যাচে চার ওভার বল করে ২৯ রান দিয়ে একটি উইকেট নেন তিনি।

পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় রশিদ আগে থেকেই শীর্ষে ছিলেন। এবার ২০০ উইকেটের অনন্য মাইলফলক ছুঁয়ে সেই অবস্থান আরও পোক্ত করলেন। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের আদিল রশিদের চেয়ে তার উইকেটসংখ্যা ২৯টি বেশি।

এই সংস্করণে রশিদের বোলিং পরিসংখ্যানও ঈর্ষণীয়। ১৩.৯৬ গড়ে উইকেট নিয়েছেন তিনি, ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৬.১৩। দুইবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তিও রয়েছে তার। এক ম্যাচে মাত্র ৩ রান খরচায় ৫ উইকেট নেওয়া তার সেরা বোলিং।

রশিদের রেকর্ডের রাতকে আরও রঙিন করেছে আফগানিস্তানের জয়। ব্যাট হাতে ঝড় তুলেছেন আজমতউল্লাহ ওমরজাই। তার বিধ্বংসী ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের বড় সংগ্রহ পায় আফগানিস্তান। মাত্র ৫০ বলে ১১৬ রানের ইনিংস খেলেন ওমরজাই। তার ব্যাট থেকে আসে ৫টি চার ও ১২টি ছক্কা।

জবাবে জিম্বাবুয়ের হয়ে পাল্টা লড়াই করেছেন অধিনায়ক সিকান্দার রাজা। ৫৬ বলে ১০৬ রান করে অপরাজিত থাকেন তিনি। ইনিংসে ছিল ৫টি চার ও ৯টি ছক্কা। তবে রাজার একার লড়াই জয়ের জন্য যথেষ্ট হয়নি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে। ফলে ১৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান। এই জয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টানা অষ্টম টি-টোয়েন্টি সিরিজ জয়ের কীর্তিও গড়েছে আফগানরা।

আন্তর্জাতিক ক্রিকেটে রশিদের রেকর্ডের খাতা অবশ্য টি-টোয়েন্টিতেই সীমাবদ্ধ নয়। গত বছরের অক্টোবরে আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচে প্রথম আফগান বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি। এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও সেই কীর্তি গড়ে নতুন ইতিহাস লিখলেন আফগানিস্তানের এই তারকা।


অন্যান্য সংবাদ