মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য সরকারকে বিব্রত করেছে: রিজভী জাপানে এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধা, এর পরিণতি তাদের ভোগ করতে হবে: জাহেদ উর রহমান সাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতা মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ মানবতাবিরোধী অপরাধে হানিফসহ ৪ জনের রায় বৃহস্পতিবার ধ্বংসস্তূপ থেকে স্বাস্থ্যখাতের অগ্রযাত্রা শুরু করেছে সরকার: রাষ্ট্রপতি ফাইনালের সমীকরণ চাপ নয়, বাংলাদেশকে দিচ্ছে অনুপ্রেরণা: শান্ত আইজিপির বিষয়ে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর সিদ্ধান্ত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাবে যুবদল: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইজিপির বক্তব্য আতঙ্কজনক : মামুনুল হক ২২ বছরে ‘কথিত বন্দুকযুদ্ধে’ নিহত ২ হাজার ৯৫৭ জন নতুন বন্দোবস্তের কথা বলে পুরনো সংস্কৃতির পথেই হাঁটছে এনসিপি?

বর্ণবাদের অভিযোগে বিশ্বকাপের ম্যাচ ছেড়ে উঠে গেল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক / ৪ জন দেখেছেন
আপডেট : October 27, 2026
বর্ণবাদের অভিযোগে বিশ্বকাপের ম্যাচ ছেড়ে উঠে গেল ইংল্যান্ড

প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের আসর চলছে। আজারবাইজানের বাকুতে চলমান এই টুর্নামেন্টে ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড ম্যাচে ঘটেছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। প্রতিপক্ষ এক আইরিশ ফুটবলারের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলে ইংলিশ যুবারা ম্যাচের মাঝেই মাঠ ছেড়ে চলে যায়।

গ্রুপ ‘সি’-এর ম্যাচটির শেষ মিনিটে ঘটনাটি ঘটে। তখন ৪-১ গোলে এগিয়ে ছিল আয়ারল্যান্ড। এই ঘটনায় তদন্ত করে দেখার কথা জানিয়েছে ফিফা। ভিডিও ফুটেজে দেখা যায়, মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিতে ইংল্যান্ডের এক খেলোয়াড় ডাগআউটের দিকে এগিয়ে যান। ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষের একজন খেলোয়াড় তাকে ‘বানর’ বলে গালি দেয় বলে অভিযোগ করেছেন তিনি।

বিষয়টি কোচিং স্টাফকে জানানোর পর ইংল্যান্ডের প্রধান কোচ ম্যাট থর্পকে রেফারির সঙ্গে কথা বলতে এগিয়ে যান। রেফারিকে ডেকে কথা বলার একপর্যায়ে নিজের খেলোয়াড়দের মাঠ থেকে উঠে যাওয়ার নির্দেশ দেন তিনি। পরে ইংল্যান্ড অ-১৫ দলের এক সহকারী কোচ পরে রেফারিকে বলেন, ‘আমরা বর্ণবাদের অভিযোগ জানাচ্ছি। আমাদের দল আর খেলা চালিয়ে যেতে চায় না।’

এই ঘটনায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার এক মুখপাত্র বলেন, ‘ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যকার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ম্যাচে ঘটে যাওয়া একটি ঘটনা সম্পর্কে ফিফা অবগত রয়েছে। ইংল্যান্ডের খেলা চালিয়ে যেতে অস্বীকৃতি জানানোর পর রেফারি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আনুষ্ঠানিক প্রতিবেদন সংগ্রহ করা হচ্ছে। এরপর বিষয়টি ফিফার স্বাধীন শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হবে। পরবর্তী সময়ে কী ব্যবস্থা নেওয়া হবে, সে সিদ্ধান্ত নেবে কমিটি।’

ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে জানা গেছে, তারা আরও তথ্যের অপেক্ষায় রয়েছে। তারা ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং খেলোয়াড় ও দলের কর্মকর্তাদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। এর আগে চলমান অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে খেলা কম্বোডিয়া, মন্টেনেগ্রো ও নিকারাগুয়ার বিপক্ষে তিনটি ম্যাচেই জিতেছে ইংলিশরা।

এবারই প্রথম আয়োজিত হচ্ছে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ। এতে অংশ নিচ্ছে ১৮৯টি দেশ ও অঞ্চল। ছোট মাঠে আটজন করে খেলোয়াড় নিয়ে ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি ম্যাচে দুই অর্ধে ২০ মিনিট করে খেলা হয়। ইংল্যান্ড পরবর্তী ম্যাচ খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে।


অন্যান্য সংবাদ