সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে গণবিক্ষোভ করবে এনসিপি বিরোধীদলে থাকতেই কবর দিতে বাধা, রাষ্ট্রক্ষমতায় গেলে কী করবেন: তাসনিম জারা ইরানের সঙ্গে জরুরি বৈঠকে মক্কা চুক্তির তিন দেশ, নেপথ্যে কী চতুর্থ মেয়াদে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ইরানে হামলা চালাতে মরিয়া নেতানিয়াহু, বাধা দিলেন সেনাপ্রধান প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগের নতুন দ্বার উন্মোচন হবে: রিজভী ১০ মাসের নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন বিরোধী নেত্রী মাচাদো কেনিয়ায় অন্ত্যেষ্টিক্রিয়া শেষে ফেরার পথে দুর্ঘটনায় নিহত ২৪ সদ্য মা হয়েছেন রাধিকা, হিংসাত্মক সিনেমা নিয়ে কেন আপত্তি? পদত্যাগের আগের রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়েছিলেন আসিফ মাহমুদ লা লিগায় বার্সালোনাকে মাটিতে নামাল রিয়াল ব্যালন ডি’অর অনুষ্ঠান সরাসরি দেখবেন যেভাবে ইন্দোনেশিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি বাংলাদেশের বার্সেলোনার হার নিয়ে ফ্লিকের সোজাসাপ্টা উত্তর

ব্যালন ডি’অর অনুষ্ঠান সরাসরি দেখবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক / ২ জন দেখেছেন
আপডেট : October 26, 2026
ব্যালন ডি’অর অনুষ্ঠান সরাসরি দেখবেন যেভাবে

বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের জমকালো আসর বসছে আজ। লন্ডনে অনুষ্ঠিত হতে যাওয়া এই জমকালো আয়োজনে পুরুষ ও নারী ফুটবলের সেরা খেলোয়াড়, কোচ ও ক্লাবের হাতে তুলে দেওয়া হবে বর্ষসেরার কাঙ্ক্ষিত ও সম্মানের ট্রফি।

ঐতিহাসিক এই পুরস্কারের ৭০ বছর পূর্তির বিশেষ এই আসরটি বসছে লন্ডনের বিখ্যাত লন্ডন প্যালাডিয়াম থিয়েটারে। ফুটবলের সবচেয়ে বনেদি এই পুরস্কারের ইতিহাসে এই প্রথমবার লন্ডনে বসেছে ব্যালন ডি’অরের মূল অনুষ্ঠান। ১৯৫৬ সালে যাত্রা শুরু হয়েছিল ফুটবলের এই ব্যক্তিগত সর্বোচ্চ সম্মাননার।

ফুটবলপ্রেমীদের বহুল কাঙ্ক্ষিত ও উত্তেজনায় ভরপুর এই অনুষ্ঠানটি বাংলাদেশি দর্শকরা সরাসরি উপভোগ করতে পারবেন দুটি উপায়ে— ডিএজেডএন অ্যাপ/ওয়েবসাইট এবং ব্যালন ডিঅরের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে।

আজ বাংলাদেশ সময় রাত ২টায় মূল পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে। তবে এর ঠিক দুই ঘণ্টা আগে, অর্থাৎ রাত ১২টা থেকেই শুরু হবে লাইভ সম্প্রচার। তখন লন্ডন প্যালাডিয়াম থিয়েটারের রেড কার্পেটে একে একে হাজির হবেন বিশ্ব ফুটবলের রথী-মহারথী ও তারকা ফুটবলাররা।


অন্যান্য সংবাদ