সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জাপানি ব্যবসায়ীদের বিনিয়োগের আরও সুযোগ তৈরিতে কাজ চলছে: প্রধানমন্ত্রী বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে গণবিক্ষোভ করবে এনসিপি বিরোধীদলে থাকতেই কবর দিতে বাধা, রাষ্ট্রক্ষমতায় গেলে কী করবেন: তাসনিম জারা ইরানের সঙ্গে জরুরি বৈঠকে মক্কা চুক্তির তিন দেশ, নেপথ্যে কী চতুর্থ মেয়াদে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ইরানে হামলা চালাতে মরিয়া নেতানিয়াহু, বাধা দিলেন সেনাপ্রধান প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগের নতুন দ্বার উন্মোচন হবে: রিজভী ১০ মাসের নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন বিরোধী নেত্রী মাচাদো কেনিয়ায় অন্ত্যেষ্টিক্রিয়া শেষে ফেরার পথে দুর্ঘটনায় নিহত ২৪ সদ্য মা হয়েছেন রাধিকা, হিংসাত্মক সিনেমা নিয়ে কেন আপত্তি? পদত্যাগের আগের রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়েছিলেন আসিফ মাহমুদ লা লিগায় বার্সালোনাকে মাটিতে নামাল রিয়াল ব্যালন ডি’অর অনুষ্ঠান সরাসরি দেখবেন যেভাবে ইন্দোনেশিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি বাংলাদেশের

ইরানে হামলা চালাতে মরিয়া নেতানিয়াহু, বাধা দিলেন সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক / ২ জন দেখেছেন
আপডেট : October 26, 2026
ইরানে হামলা চালাতে মরিয়া নেতানিয়াহু, বাধা দিলেন সেনাপ্রধান

ইসরায়েলের আসন্ন নির্বাচনের আগে ইরানের সঙ্গে সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে, এমন একটি প্রস্তাবিত সামরিক অভিযান নিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সেনাপ্রধান ইয়াল জামিরের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। রোববার (২৫ অক্টোবর) চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবর আনাদোলুর।

জানা গেছে, ইরানে নতুন করে সামরিক অভিযানের ক্ষেত্রে সরকারের নির্দেশ বাস্তবায়নের আগে রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে বিস্তারিত আলোচনা এবং লিখিত অনুমোদন চেয়েছেন জেনারেল জামির। তবে প্রস্তাবিত এই সামরিক অভিযানের ধরন সম্পর্কে কোনও বিবরণ প্রকাশ করা হয়নি।

আগামী ২৭ অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দা হাসিল করতে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের পাশ কাটিয়ে ইরানের সঙ্গে সামরিক উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছেন নেতানিয়াহু। দেশটির সামরিক বাহিনীর মধ্যে এ নিয়ে গভীর শঙ্কা তৈরি হয়েছে।

একজন নিরাপত্তা কর্মকর্তা সতর্ক করে জানিয়েছেন, এই ‘বিশেষ সংবেদনশীল সময়ে’ সামরিক পদক্ষেপ নিলে দ্রুতই ইরানের সঙ্গে বড় ধরনের সংঘাত শুরু হতে পারে। এর ফলে কৌশলগত হিসাব-নিকাশে গুরুতর ভুল হওয়ার ঝুঁকি রয়েছে।

তবে একই দিন রাতে ইসরায়েলের চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধানের সঙ্গে মতবিরোধের খবর সম্পূর্ণ অস্বীকার করেন নেতানিয়াহু। তিনি বলেন, ‘আমাদের মধ্যে কোনও ধরনের মুখোমুখি অবস্থান তৈরি হয়নি।’

অন্যদিকে চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনি উদ্দেশ্যে ইরান ইস্যুকে ব্যবহার করার অভিযোগটি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা। একই সাক্ষাৎকারে নেতানিয়াহু আরও জানান, ইরানের সরকার পতনে কাজ করার জন্য গোয়েন্দা সংস্থা মোসাদ ও সামরিক বাহিনীকে ইতোমধ্যেই প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তিনি।

তবে ওই গোপন সামরিক অভিযানটি এই নির্দেশনার অংশ কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি চ্যানেল ১২।

নেতানিয়াহু দাবি করেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করেছে। বর্তমান নির্বাচনকে ইসরায়েলের অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে আখ্যা দেন তিনি।

এর আগে রোববার স্থানীয় সময় সকালে তেল আবিবের ওপর পারমাণবিক বিস্ফোরণের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি পোস্ট করে ইরানের পরমাণু অস্ত্র অর্জনের বিরুদ্ধে সতর্ক করেন নেতানিয়াহু। তবে নির্বাচনের ঠিক আগে দেশে ভয় ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে তার এই পোস্টের তীব্র সমালোচনা করেন বিরোধী দলের শীর্ষ নেতা গাদি আইজেনকোট ও ইয়াইর গোলান।

এদিকে চলতি মাসের শুরুর দিকে ইরানে হামলা চালানোর একটি পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও দ্বারস্থ হয়েছিলেন নেতানিয়াহু। তবে নভেম্বরের শুরুর দিকে অনুষ্ঠিতব্য মার্কিন মধ্যবর্তী নির্বাচনের কারণ এখন কোনোভাবেই ইরানের সঙ্গে নতুন করে সংঘাতে জড়াতে চান না মার্কিন প্রেসিডেন্ট। তাই নেতানিয়াহুর সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।


অন্যান্য সংবাদ