রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ডিএনসিসির অভিযান: কাউন্সিলর তোফাজ্জলকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক / ৯৭ জন দেখেছেন
আপডেট : July 27, 2021

ঢাকা উত্তর সিটি করপোরেশন ডিএনসিসির মশক নিধনে চিরুনি অভিযানের উদ্বোধনী দিনে খোদ নিজেদের এক কাউন্সিলরকে জরিমানা করেছে । করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তোফাজ্জল হোসেনের অংশীদারে মালিকানা থাকা একটি বিপণিবিতানে এডিস মশার লার্ভা পাওয়ায় তাকে জরিমানার সিদ্ধান্ত নেয় ডিএনসিসির অভিযানিক দল।

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে ৭ নম্বর ওয়ার্ড থেকেই আনুষ্ঠানিকভাবে চিরুনি অভিযানের উদ্বোধন করা হয়। ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা যখন এই অভিযান উদ্বোধন করেন তখন সেখানে কাউন্সিলর তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।

অভিযানের এক পর্যায়ে রূপনগর বিপণিকেন্দ্রে অভিযান পরিচালনা করা হলে সেখানে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এই প্রতিষ্ঠানের শেয়ারে মালিক কাউন্সিলর তোফাজ্জল হোসেন। পরে প্রতিষ্ঠানটির মালিক হিসেবে তোফাজ্জল হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

জরিমানার পর কাউন্সিলর তোফাজ্জল হোসেন উপস্থিত সাংবাদিকদের বলেন, সোমবার (২৬ জুলাই) আমার কার্যালয়ে থাকা ওষুধগুলো দিয়ে আমি তাদের বলেছিলাম জায়গাটা পরিষ্কার করে ফেলতে। কিন্তু তারা কথা শোনেননি। তাই জরিমানা করা হয়েছে।

এর আগে অবশ্য উদ্বোধনী পর্বে নিজ ওয়ার্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন বলে দাবি করেছিলেন এই কাউন্সিলর। এমনকি এডিস মশা ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো ফেসবুকে অপপ্রচার করছে বলেও দাবি করেছিলেন তোফাজ্জল।

তিনি বলেন, এ বছর ডেঙ্গু পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। আমার ওয়ার্ড খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। বিরোধী দলসহ কেউ কেউ ফেসবুকে অপপ্রচার করে যে ডেঙ্গু পরিস্থিতি খারাপ। তারা আমাদের দলের না, আওয়ামী লীগের কেউ না।

এছাড়াও আরও দুইটি স্থাপনায় জরিমানা করা হয়। তারা হলো, ১৮ নম্বর সড়কের ১৩ নম্বর প্লটে নির্মাণাধীন ভবনের মালিক সেলিম দেওয়ানকে ৫০ হাজার টাকা ও ১৭ নম্বর সড়কের ৪ নম্বর বাসার মালিক শাহ আলম মোল্লাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


অন্যান্য সংবাদ