মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আপত্তিকর ভিডিও প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার গ্রেপ্তার বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৫১ নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ দল চাইলে মেয়র নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি: ইশরাক ক্যান্সার চিকিৎসায় স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের অর্থনীতিতে আইএমএফ-বিশ্বব্যাংকের আস্থা; মানতে হবে কঠিন শর্ত বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম আরও বাড়ার শঙ্কা, চাপে নিম্ন আয়ের মানুষ কমেছে ডাকাতি-খুন-নারী নির্যাতন: স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী মণ্ডপে মণ্ডপে কুমারী পূজা, ভক্ত-পূজারীদের ভিড়

নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ

অনলাইন ডেস্ক / ২৮ জন দেখেছেন
আপডেট : October 19, 2026
নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ

দেশের বাজারে সনাতন পদ্ধতির ১ ভরি স্বর্ণের অলংকার কিনতে খরচ হবে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা। অর্থাৎ প্রায় ১ লাখ ৫৩ হাজার টাকায় মিলবে ১ ভরি স্বর্ণের অলংকার।

নির্ধারিত সর্বশেষ মূল্যতালিকা অনুযায়ী, সোমবার (১৯ অক্টোবর) এই দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।

গত ১৩ অক্টোবর সকাল ১০টা থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হয়। এর আগে ৯ অক্টোবর স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা।

এদিকে, স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে কমেছে রুপার দামও। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ১৯৯ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬২৪ টাকা।

নির্দেশনা অনুযায়ী, স্বর্ণ ও রুপার অলংকার তৈরির মজুরি নকশাভেদে নির্ধারণ করা হবে। গহনা বিক্রির ক্ষেত্রে ঘোষিত বিক্রয়মূল্যের সঙ্গে প্রযোজ্য ভ্যাট যুক্ত থাকবে। তবে ক্রেতার কাছ থেকে ভ্যাট আলাদাভাবে আদায় করা যাবে না।

এ ছাড়া অলংকারের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নির্দেশনা রয়েছে। অলংকার ও পুরোনো স্বর্ণ কেনাবেচার ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।

পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত বিক্রয়মূল্য কার্যকর থাকবে।


অন্যান্য সংবাদ