রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ কলকাতার পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৮, আহত অনেকে হঠাৎ ঢাকায় আসছেন ফিফা সভাপতি ইনফান্তিনো তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর গণভোটের রায় কার্যকরসহ এনসিপির তিন দাবি শ্রমিকদের অধিকার আদায়ে সংসদে ও রাজপথে আন্দোলন চলবে: গোলাম পরওয়ার কুড়িগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের পাঁচজন নিহত হামে থামছেই না মৃত্যু, মোট প্রাণহানি ১১৮৯ জনের ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি স্বাধীনতার পর দুর্গাপূজায় এবার সর্বোচ্চ অনুদান দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা পরিবেশ ও পানির দূষণ রোধে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী উচ্চশিক্ষার মাধ্যমে কর্মক্ষম ও দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

মেসিবিহীন আর্জেন্টিনার নতুন অধ্যায় শুরু নভেম্বরে

স্পোর্টস ডেস্ক / ১৭ জন দেখেছেন
আপডেট : October 17, 2026
মেসিবিহীন আর্জেন্টিনার নতুন অধ্যায় শুরু নভেম্বরে

লিওনেল মেসির বিদায়ের পর নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরে ফিফার আন্তর্জাতিক বিরতিতে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মেসিকে ছাড়া এ ম্যাচ দুটি দিয়েই নতুন পথচলার আনুষ্ঠানিক শুরু হবে আলবিসেলেস্তেদের।

আগামী ১৩ নভেম্বর বুয়েনস আইরেসে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই লড়াই অনুষ্ঠিত হওয়ার কথা বোকা জুনিয়র্সের মাঠ লা বোম্বোনেরায়। তবে বিকল্প হিসেবে রয়েছে লা প্লাতার এস্তাদিও উনিকো। সংস্কারকাজ চলায় শেষ পর্যন্ত কোন মাঠে ম্যাচটি হবে, তা নিয়ে রয়েছে কিছুটা অনিশ্চয়তা।

দ্বিতীয় প্রীতি ম্যাচে ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর আগে নিজেদের সবশেষ সফরে এই কর্দোবাতেই বলিভিয়াকে হারিয়েছিল দলটি।

৭ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে মেসির ঐতিহাসিক অধ্যায়ের ইতি ঘটেছে। একই সঙ্গে বিদায় নিয়েছেন নিকোলাস ওতামেন্দিও। ফলে এই দুই অভিজ্ঞ ফুটবলারকে ছাড়াই বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতে মাঠে নামবে আর্জেন্টিনা।

মেসি-ওতামেন্দির বিদায়ের পর দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রিস্তিয়ান রোমেরো। কোচ লিওনেল স্কালোনির অধীনে দুটি ম্যাচে নতুন খেলোয়াড় ও কৌশল পরখ করার সুযোগ পাবে আর্জেন্টিনা। ২০২৭ সালের মার্চে বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর আগে দল গুছিয়ে নেওয়াই থাকবে তাদের অন্যতম লক্ষ্য।


অন্যান্য সংবাদ