বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

তেলের দাম ৫ টাকা না কমিয়ে বাড়ানোই ঠিক ছিল: জ্বালানি উপদেষ্টা

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : August 31, 2022

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, সম্প্রতি দেশে সবধরনের তেলের দাম ৫ টাকা কমানো হয়েছে। এর ইতিবাচক কোনো প্রভাব নেই। বরং বাড়িয়ে যেটা হয়েছিল, সেটাই রাখা ঠিক ছিল। কারণ, সামনের পরিস্থিতি আমরা কেউ জানি না।

বুধবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি জোস ডব্লিউ ফার্নাদেজের সঙ্গে দেশটিতে অনুষ্ঠিত বৈঠক সম্পর্কে জানাতে এ সম্মেলন আয়োজন করা হয়।

এসময় জ্বালানি তেলের দাম বাড়বে না কমবে? এমন প্রশ্নের জবাবে তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এনবিআর পুরো কর কমালে জ্বালানি তেলের দাম বাড়ানোর দরকার নেই। তবে ট্যাক্স না দিলে বাজেটের অর্থের সংস্থান কোথা থেকে হবে, সেটা ভাবতে হবে।

রাশিয়া থেকে তেল আমদানিতে আমেরিকার আপত্তি নেই বলে জানিয়েছেন তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

এ সময় তিনি সাংবাদিকদের জানান, মার্কিন আন্ডার সেক্রেটারি জে ডব্লিউ ফারনান্দেজ ও সহকারী আন্ডার সেক্রেটারি সঙ্গে তার বৈঠক হয়েছে। রাশিয়া থেকে তেল আমদানিতে আমেরিকা আপত্তি জানায়নি, তারা সমর্থন দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়া আগামীবছর বেশ কয়েকটি কয়লা বিদ্যুৎ কেন্দ্র চালু হলেই বিদ্যুৎ নিয়ে সংকট কেটে যাবে বলেও জানান এই জ্বালানি উপদেষ্টা।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, খাদ্য, সার ও জ্বালানি আমদানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা নেই। রাশিয়া ও অন্যান্য দেশ থেকে সেসব পণ্য আনা যাবে।


অন্যান্য সংবাদ