শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সব পরিকল্পনা ভেস্তে দিয়েছে হার্ডিক : বাবর

রিপোর্টারের নাম : / ৭১ জন দেখেছেন
আপডেট : August 29, 2022

ব্যাট হাতে শেষদিকে হার্ডিক পান্ডিয়ার ঝড়ো ইনিংসের কারনে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৫ উইকেটে হারলো পাকিস্তান। অথচ ম্যাচ জয়ের ভালো সুযোগ ছিলো পাকিস্তানের। কিন্তু হার্ডিকের ঝড়ে এলোমেলো হয়ে ম্যাচ হারে পাকিস্তান। এমনটা স্বীকারও করেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
তিনি জানান, আমাদের সব পরিকল্পনা ম্যাচের শেষ দিকে ভেস্তে দিয়েছে হার্ডিক।
গতরাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে প্রথম ব্যাট করে ১৪৭ রান করে পাকিস্তান। ১৪৮ রানের জবাবে ১৫তম ওভার শেষে ভারতের রান ছিলো ৪ উইকেটে ৯৭। ওভার প্রতি রান দরকার ছিলো ১০এর বেশি। অর্থাৎ শেষ ৩৪ বলে ৫৯ রান। ঐ সময় ক্রিজে এসে শেষ ওভার পর্যন্ত খেলে ১৭ বলে ৩৩ রানের অনবদ্য ইনিংস খেলে পাকিস্তানকে জয় বঞ্চিত করেন হার্ডিক।
ম্যাচ শেষে হারের কারন হিসেবে হার্ডিকের ইনিংসকে দায়ী করলেন বাবব। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল ম্যাচটা যত গভীরে নেওয়া যায়। আমরা চেয়েছিলাম, শেষ ওভারে ১৫-১৬ রান দরকার থাকলে নওয়াজ যাতে সেটা আটকাতে পারে। ভারতের উপর যেন চাপ থাকে। কিন্তু হার্ডিক সব ভেস্তে দিলো। একাই ম্যাচ বের করে নিলো।’
এছাড়া দলের ব্যাটিংকে দায়ি করলেও বোলারদের প্রশংসা করেন বাবর। তিনি বলেন, ‘আমরা ১০-১৫ রান কম করেছিলাম। তারপরও আমরা বল হাতে যেভাবে শুরু করেছিলাম তা দুর্দান্ত ছিল। বোলাররা যেভাবে লড়াই করল, এজন্য প্রশংসা করতেই হবে। নাসিম পায়ের ব্যথা নিয়েও বল করেছে। কিন্তু শেষ পর্যন্ত আমাদের হারতে হলো।’
আগামী ২ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে খেলবে পাকিস্তান।


অন্যান্য সংবাদ