বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

রিপোর্টারের নাম : / ২৬ জন দেখেছেন
আপডেট : August 29, 2022

মিয়ানমার থেকে বাংলাদেশের বান্দরবান জেলার তমব্র“ সীমান্তে দুটি মর্টারশেল ছোড়ার ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (২৯শে আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্র“ উত্তরপাড়া জামে মসজিদ এলাকা থেকে মর্টারশেল দুটি উদ্ধার করা হয়। তবে, এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরেই বান্দরবান সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে সেসময় ছোড়া মর্টার শেল এসে বাংলাদেশের অভ্যন্তরে পড়েছে।

এ ঘটনার পর গতকাল রাতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, আমরা এ ধরনের ঘটনায় সাধারণত প্রতিবাদ করে থাকি। এবারও কড়া প্রতিবাদ জানাবো যেন বাংলাদেশ ভূখণ্ডে এ ধরনের বিষয় আর না ঘটে। মর্টারশেল পড়ার ঘটনাটি দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত সেটাও খতিয়ে দেখা হবে।


অন্যান্য সংবাদ