শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জাপান

রিপোর্টারের নাম : / ৩২ জন দেখেছেন
আপডেট : August 26, 2022

ফুটবলে ব্রাজিলের ইতিহাসটা বেশ সমৃদ্ধ। পুরুষদের বিশ্বকাপে ব্রাজিল সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন হলেও নারীদের বিশ্বকাপে শিরোপার দেখা পায়নি একবারও। সেই কস্তে এবারও পুড়ল ব্রাজিলের অনূর্ধ্ব-২০ নারী দল। শুক্রবার (২৬ আগস্ট) সেমিফাইনালে জাপানের কাছে ২-১ গোলে হেরে গেছে ব্রাজিল।

এস্তাদিও নাসিওনাল দে কোস্তারিকায় বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলের অনূর্ধ্ব-২০ নারী দল মুখোমুখি হয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন জাপানের। প্রতিপক্ষ গোলমুখে শটের দিক থেকে ব্রাজিলের আধিপত্যই ছিল বেশি। ব্রাজিলের ১৯ শটের ৬টি গেছে জাপান গোলমুখে। আর এর বিপরীতে জাপানের শট ছিল মোটে ৯টি, যার ৪টি ছিল প্রতিপক্ষ গোলমুখে।

তবে শট বেশি করলেও ৩০ মিনিটে ইয়ুজুকি ইয়ামামোতোর গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে এই গোলের জবাব আর দিতে পারেনি ব্রাজিল।

জবাবটা দেয় দ্বিতীয়ার্ধে। ৫৫ মিনিটে মিরিয়াম ক্রিশ্চিনার গোলে সমতা ফেরায় ব্রাজিল। তাতে ফাইনালের আশাটাও আবার জেগে ওঠে সেলেসাও ডাগআউটে। তবে সে আশাটা স্থায়ী হলো কেবল ২৯ মিনিট।

ম্যাচের ৮৪তম মিনিটে দ্বিতীয় গোলটা আদায় করে নেন মাইকা হামানো। বক্সের বাইরে থেকে সতীর্থের বাড়ানো বল দখলে নিয়ে গোলরক্ষককে দারুণ দক্ষতায় ধোঁকা দেন, অসাধারণ এক চিপে জয়সূচক গোলটা পেয়ে যান তিনি।

সেই গোলের জবাবটা আর দিতে পারেনি ব্রাজিল। ২-১ ব্যবধানে জিতে ফাইনালে চলে যায় জাপান। নিজেদের ইতিহাসে চতুর্থবারের মতো তৃতীয় স্থান নির্ধারণীতে জায়গা হয় ব্রাজিলের।

দিনের অন্য ম্যাচে একই ভেন্যুতে স্পেন মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডসের। সেই ম্যাচে ইনমা গাবারোর জোড়া গোলে ডাচদের ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে স্পেন। আগামী ২৮ আগস্ট ফাইনালে গতবারের মতো এবারও জাপান মুখোমুখি হবে স্পেনের।


অন্যান্য সংবাদ