বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

রোহিঙ্গারা অপরাধে জড়িয়ে পড়েছে: প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : August 25, 2022

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছু রোহিঙ্গা ইতিমধ্যেই মানব পাচার ও মাদকদ্রব্যের অপব্যবহারসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়েছে। তারা এই অঞ্চলের পরিবেশও ধ্বংস করছে। তিনি বলেন, মিয়ানমারের উচিত আন্তর্জাতিক সংস্থাগুলোকে রাখাইন রাজ্যে কাজ করার অনুমতি দেওয়া যাতে তারা জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী প্রত্যাবাসনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে।

আজ বৃহস্পতিবার (২৫শে আগস্ট) গণভবনে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত নোয়েলিন হেইজার সৌজন্য সাক্ষাতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, আমরা মিয়ানমারের সাথে এটি (প্রত্যাবাসন) নিয়ে আলোচনাও করেছি। কিন্তু, এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি। আমরা এর সমাধান করতে চাই। আমরা কতদিন এই বিপুল সংখ্যক লোককে আতিথ্য দিতে পারি?”

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৭ সালে চুক্তি স্বাক্ষরের পর প্রায় ৬২,০০০ শরণার্থী ভারত থেকে দেশে ফিরেছিল।

এসময়, কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা তুলে ধরে জাতিসংঘের বিশেষ দূত নোয়েলিন হেইজার বলেন, এখন মিয়ানমারে তাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করার উপযুক্ত পরিবেশ তৈরি করা অপরিহার্য।জাতিসংঘের সংস্থা ও এনজিওসহ সবাই শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের জন্য কাজ করছে।

রোহিঙ্গা ব্যবস্থাপনার জন্য বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা মোকাবেলায় বাংলাদেশের অনেক সমর্থন প্রয়োজন।

নোয়েলিন হেইজার মিয়ানমার সফরও করেছেন এবং রোহিঙ্গা সঙ্কটের সমাধান খুঁজতে দেশটির সামরিক সরকারকে বলেছেন।তিনি আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে রোহিঙ্গা সংকটকে একটি আলোচনার বিষয় করার পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ান-বাংলাদেশ উদ্যোগের ওপর জোর দেন।


অন্যান্য সংবাদ