রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

শেষ ম্যাচেও হার অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক / ১২৬ জন দেখেছেন
আপডেট : July 17, 2021
শেষ ম্যাচেও হার অস্ট্রেলিয়ার
শেষ ম্যাচেও হার অস্ট্রেলিয়ার

টসে জিতে আগে ব্যাট করে এভিন লুইসের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস থামে ৯ উইকেটে ১৮৩ রানে।

আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই ছিল ওয়েস্ট ইন্ডিজের। ওপেনিং জুটিতে আন্দ্রে ফ্লেচার ও লুইস মিলে যোগ করেন ৪০ রান। এরপর ফ্লেচার ফিরলে ক্রিস গেইলকে নিয়ে ক্যারিবীয়দের ইনিংস টানেন অভিজ্ঞ ওপেনার লুইস।

গেইল যদিও ৭ বলে ঝড়ো ২১ রানের ইনিংস খেলে ফিরে যান। লুইস আউট হয়েছেন ৩৪ বলে ৭৯ রানের ইনিংস খেলে। তার ইনিংসে ছিল ৯টি ছক্কা ও ৪টি চারের মার। এরপর লেন্ডল সিমন্স ২৫ বলে ২১ ও নিকোলাস পুরান খেলেন ১৮ বলে ৩১ রানের ইনিংস।

আর তাতেই বড় পুঁজি নিশ্চিত হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের।

মাঝে আন্দ্রে রাসেল (১), ফাবিয়েন অ্যালেন (১) ও ড্যারেন ব্রাভো দ্রুত ফিরে গেছেন। যদিও শেষদিকে হেইডেন ওয়ালশ ৮ বলে ১২ শেলডন কটরেল ১ রান করে অপরাজিত ছিলেন।

অস্ট্রেলিয়ার হয়ে অ্যান্ড্রু টাই একাই নেন ৩টি উইকেট। আর মিচেল মার্শ ও অ্যাডাম জাম্পা নেন ২টি করে উইকেট।একটি উইকেট নেন মিচেল সোয়েপসন।

বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ওপেনার জস ফিলিপকে (০) হারায় অস্ট্রেলিয়া। এরপর অ্যারন ফিঞ্চ ও মিচেল মার্শ মিলে অস্ট্রেলিয়ার রান বাড়ান। মার্শ ১৫ বলে ৩০ রান করে ফিরে গেলে আবারও চাপে পড়ে অস্ট্রেলিয়া। অধিনায়ক ফিঞ্চ আউট হয়েছেন ২৩ বলে ৩৪ রান করে।

ময়েসেস হেনরিকস ১৪ বলে ২১ ও ম্যাথু ওয়েড ১৮ বলে ২৬ রানের উপযোগী ইনিংস খেললেও জয় পাওয়া হয়নি অস্ট্রেলিয়ার। শেষদিকে অ্যান্ড্রু টাই ৮ বলে ১৫ ও জস হ্যাজেলউড ৫ বলে ১৩ রান করে হারের ব্যবধান কমিয়েছেন অস্ট্রেলিয়ার।

 


অন্যান্য সংবাদ