শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিভিন্ন স্থানে বামজোটের মিছিলে পুলিশের বাধা

রিপোর্টারের নাম : / ৩৩ জন দেখেছেন
আপডেট : August 25, 2022

জ্বালানি, সার ও খাদ্যদ্রব্যের দাম বাড়ার প্রতিবাদে, সারা দেশে চলছে আধাবেলার হরতাল। বাম গণতান্ত্রিক জোটের ডাকা এই হরতাল শুরু হয় বৃহস্পতিবার (২৫ আগস্ট) ভোর ৬টা থেকে।

রাজধানীর বিভিন্ন স্থানে মিছিলে নামেন বাম দলগুলোর নেতাকর্মীরা। পল্টন, প্রেসক্লাবসহ কয়েকটি রাস্তায় গাড়ি চলাচলে বাধা দেন তারা। ফলে নতুন সময় অনুযায়ী, সাতসকালে কাজে বেরিয়ে বিপাকে পড়েন কর্মজীবীরা।

তবে, সায়েন্স ল্যাব ও শাহবাগসহ কয়েক জায়গায় পুলিশী বাধার মুখে পড়েন হরতালকারীরা। সায়েন্স ল্যাবে অবস্থান নিলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় তাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটেছে। এতে এক বিক্ষোভকারী আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

হরতালের সমর্থনে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর বিক্ষোভ মিছিল কাঁটাবন এলাকা থেকে সকাল পৌনে নয়টার দিকে শাহবাগ মোড়ের আসে। শাহবাগে আগে থেকেই অবস্থান নিয়ে থাকা অর্ধশতাধিক পুলিশ সদস্য তাদের বাধা দেন। একপর্যায়ে তাঁদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পুলিশের বাধা এড়াতে না পেরে বিক্ষোভকারীরা ফিরে যান।

এদিকে, ঢাকার বাইরেও চলছে ঢিলেঢালা হরতাল। বেশ কয়েকটি জেলায় হরতালের সমর্থনে মিছিল করে বাম গণতান্ত্রিক জোটের কর্মীরা। তবে হরতালের খুব বেশি প্রভাব পড়েনি যান চলাচলে।


অন্যান্য সংবাদ