শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিশেষ রাজনৈতিক দলকে নির্বাচনে আনার সুযোগ নেই: আমু

রিপোর্টারের নাম : / ৩১ জন দেখেছেন
আপডেট : August 23, 2022

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, সংবিধানের ভিত্তিতে দেশ চলছে। কেউ এতে হস্তক্ষেপ করতে পারবে না। সংবিধানকে বাইপাস করে বিশেষ একটি গোষ্ঠী বা দলকে নির্বাচনে আনার কোনো সুযোগ নেই।

২৩ আগস্ট (মঙ্গলবার) সকালে জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশের সাম্যবাদী দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নির্বাচন নিয়ে আজ যারা কথা বলছেন নিজেদের আয়নায় তাদেরকে মুখ দেখার আহ্বান জানিয়ে আমির হোসেন আমু বলেন, হুন্ডা,গুন্ডা আর ভোট কারচুপির মাধ্যমে বিএনপিই এদেশের ভোট ব্যবস্থাকে ধ্বংস করেছে।

মুখে সমাজতন্ত্রের কথা বলে যারা প্রতিক্রিয়াশীল দলের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে তাদের ও সমালোচনা করেন আওয়ামী লীগের প্রবীণ নেতা।

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জিয়া পরিবারকে খুনী পরিবার উল্লেখ করে বলেন, বিএনপি হত্যা ও খুনের রাজনীতি বহনকারী দল। মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করতে হবে।

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর সভাপতি হাসানুল হক ইনু বলেন, গণতন্ত্রের মুখোশধারী বিএনপি আর ধর্মের মুখোশধারী জামায়াতকে ক্ষমতা বাইরে রাখতে হবে। তারা খুন ও অপরাজনীতির ধারক।

সভাপতির বক্তব্যে বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশের মানুষকে যা দিয়েছেন অন্য কোন রাষ্ট্র প্রধান তা দিতে পারেন নাই। তাই সকল ষড়যন্ত্রের হাত থেকে তাকে রক্ষা করতে হবে।


অন্যান্য সংবাদ