শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

জ্বালানি তেলের দাম বাড়ানোয় অর্থনীতি বিপর্যয়ে : বিএনপি

রিপোর্টারের নাম : / ৩২ জন দেখেছেন
আপডেট : August 22, 2022

জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে দেশের সামগ্রিক অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।

সোমবার (২২শে আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে জ্বালানি সংকট নিয়ে আয়োজিত সেমিনারে তারা এই অভিযোগ করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার নিজেদের দুর্নীতি ঢাকতে জ্বালানি খাতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। জনগণকে সরকার ধোকা দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি, করোনা, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির পর জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বাড়ানোর মাধ্যমে সাধারণ মানুষকে গণশাস্তি দিয়েছে সরকার। জনকল্যাণের পরিবর্তে সরকার নিজস্ব দলীয় ব্যবসায়ী ও সিন্ডিকেটকে প্রাধান্য দেয়ায় মানুষের কাঁধে আর্থিক বোঝা চেপে বসেছে।

দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার সুপরিকল্পিতভাবে জ্বালানি ও বিদ্যুৎ খাতকে রাজনৈতিক পণ্যে পরিণত করেছে। বাংলাদেশের অর্থনীতিকে দেউলিয়া করে ফেলেছে সরকার।


অন্যান্য সংবাদ