শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ভারতই সরকারকে টিকিয়ে রেখেছে- ফখরুল

রিপোর্টারের নাম : / ২৮ জন দেখেছেন
আপডেট : August 20, 2022

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যই প্রমাণ করে বর্তমান সরকার টিকে আছে ভারতের অনুগ্রহে। খালেদা জিয়ার মুক্তি ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ (শনিবার) জাতীয় প্রেসক্লাবের সামনে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ইউট্যাব আয়োজিত মানববন্ধনে তিনি একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় মির্জা ফখরুল বলেন, পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য থেকে সরে না এসে বরং আরেকটি বক্তব্য দিয়ে প্রমাণ করেছেন ভারতই এই সরকারকে টিকিয়ে রেখেছে। এই বক্তব্যের পর তাদের (আওয়ামী লীগ) আর ক্ষমতায় থাকার অধিকার নেই।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ লুটেরা সরকার, দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। তারা বর্গীদের মতো আচরণ করছে। মির্জা ফখরুল বলেন, জাতিসংঘের মানববাধিকার বিষয়ক হাইকমিশনারের বক্তব্যে সরকারের গায়ে বিচুটি লেগেছে। কমিশন বলেছেন মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে স্বাধীন কমিশনের অধীনে স্বচ্ছ তদন্ত চায়। কিন্তু সরকার তা করতে দেবে না’।

আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে অভিযোগ করে তিনি বলেন, ‘জোর করে ক্ষমতায় টিকে থাকতে তারা নির্যাতনের পথ বেছে নিয়েছে। এখন আর নির্বাচনের কথা নয়, বর্তমান সরকার কবে যাবে, সেটাই একমাত্র দাবি।’

জনগণকে সাথে নিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে সরিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।


অন্যান্য সংবাদ