রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ইউএস ওপেনে ৬০.১ মিলিয়ন ডলার প্রাইজ মানি দেয়া হবে

রিপোর্টারের নাম : / ৩৫ জন দেখেছেন
আপডেট : August 20, 2022

এ বছর ইউএস ওপেনে রেকর্ড ৬০.১ মিলিয়ন মার্কিন ডলার প্রাইজ মানি দেবার ঘোষনা দেয়া হয়েছে। ইউএস টেনিস এসোসিয়েশন (ইউএসটিএ) গতকাল এই তথ্য নিশ্চিত করেছে। এর মধ্যে পুরুষ ও নারী বিভাগের সিঙ্গেলসের বিজয়ী প্রত্যেকে ২.৬ মিলিয়ন ডলার করে পাবে, রানার-আপ দুজনের প্রাপ্ত প্রাইজ মানির তুলনায় যা প্রায় দ্বিগুণ।
গত বছর সব মিলিয়ে প্রাইজ মানির পরিমান ছিল ৫৭.৫ মিলিয়ন ডলার। এবার প্রথম রাউন্ড থেকেই খেলোয়াড়দের প্রাপ্ত অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে। প্রথম রাউন্ডে প্রতিদ্বন্দ্বীতায় নামা উভয় খেলোয়াড় পাবে ৮০ হাজার মার্কিন ডলার, দ্বিতীয় রাউন্ডে এর পরিমাণ দাঁড়াবে ১ লাখ ২১ হাজার ডলার। ২০১৬ সালের পর থেকে এর পরিমাণ যথাক্রমে ৮৫ শতাংশ ও ৫৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ডব্লিউটিএ ও এটিপি প্লেয়ার কাউন্সিলের সাথে আলোচনা করে ইউএসটিএ প্রাইজ মানি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বাছাইপর্বে অংশ নেয়া খেলোয়াড়দের মধ্যে প্রায় ৬.২৫ মিলিয়ন ডলারেরও বেশী অর্থ বিতরণ করা হবে।
ডাবলসের বিজয়ী দল পাবে ৬ লাখ ৮৮ হাজার ডলার, রানার-আপ দলের প্রাপ্ত অর্থের তুলনায় যা দ্বিগুণ।


অন্যান্য সংবাদ