রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ

রিপোর্টারের নাম : / ৩০ জন দেখেছেন
আপডেট : August 19, 2022

তিন ম্যাচের ওয়ানডে ক্রিকেট সিরিজের দ্বিতীয় খেলায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে জয় দিয়ে সিরিজে ১-১ সমতা এনেছে বাংলাদেশ ‘এ’ দল। সেন্ট লুসিয়ার ড্যারেন সামি স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ৪৪ রানের জয় পেয়েছে সফরকারিরা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নাইম শেখের সেঞ্চুরি এবং সাব্বির রহমানের অর্ধশত রানের ইনিংসে ৬ উইকেটে ২৭৭ রান করে বাংলাদেশ। ১০৩ রান করেছেন নাইম এবং সাব্বির রহমান করেছেন ৬২ রান।

জবাবে ব্যাট করতে নেমে জশুয়া দা সিলভার অর্ধশত রানে ৯ উইকেটে ২৩৩ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের ইনিংস।

সফরকারীদের হয়ে পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ সর্বোচ্চ ৩ উইকেট নেন। এছাড়া রাজা নেন ২ উইকেট। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ ২০শে আগস্ট, একই ভেন্যুতে।


অন্যান্য সংবাদ