রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে সমতা ফেরালো আফগানিস্তান

রিপোর্টারের নাম : / ২৮ জন দেখেছেন
আপডেট : August 16, 2022

রশিদ খানের অলরাউন্ড নৈপুন্যে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরালো আফগানিস্তান। গতরাতে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে আফগানিস্তান ২৭ রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে। এর মাধ্যমে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ সমতা ফেরায় আফগানিস্তান। সিরিজের প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে এসে প্রথম জয় পায় আফগানরা। আগামীকাল সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বেলফাস্টে বৃষ্টির কারনে ১১ ওভারে নামিয়ে আনা ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান। মারমুখী মেজাজে শুরু করেছিলেন আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। ১৩ বল খেলে ৩টি চার ও ২টি ছক্কায় ২৪ রান করেন গুরবাজ। ফলে উদ্বোধনী জুটিতে ১৬ বলে ৩৭ রান পায় আফগানিস্তান।

গুরবাজের আউটের পর কিছুটা এলোমেলো হয়ে পড়ে আফগানিস্তান। ৭৬ রানে পঞ্চম উইকেট হারায় তারা। তবে এক প্রান্ত আগলে, দ্রুত রান তুলেছেন অভিজ্ঞ নাজিবুল্লাহ জাদরান।

ইনিংসের শেষ ওভারে আউটের আগে ২২ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের অষ্টম হাফ-সেঞ্চুরির দেখা পান নাজিবুল্লাহ। শেষ পর্যন্ত ২৪ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫০ রান করেন তিনি। শেষদিকে মাত্র ১০ বল খেলে অপরাজিত ৩১ রান তুলে আফগানিস্তানকে শক্তপোক্ত সংগ্রহ এনে দেন রশিদ। নির্ধারিত ১১ ওভাে শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৩২ রান করে আফগানরা। রশিদের ক্যামিও ইনিংসে ১টি চার ও ৩টি ছক্কা ছিলো।

জয়ের জন্য ১১ ওভারে ১৩৩ রানের চ্যালেঞ্জিং টার্গেটে ভালো শুরুর ইঙ্গিত দিয়েও বড় জুটি গড়তে পারেনি আয়ারল্যান্ডের দুই ওপেনার। ১০ বলে ২৮ রান তুলে বিচ্ছিন্ন হন পল স্ট্রার্লিং ও এন্ডি ব্যালবির্নি।

উদ্বোধনী জুটি ভাঙ্গার পর নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারায় আয়ারল্যান্ড। ফলে আস্কিং রেটও বেড়ে যায় তাদের। তারপরও লড়াই করার চেষ্টা করেন পাঁচ নম্বরে নামা জিওর্জি ডকরেল। সতীর্থদের সহায়তা না পাওয়ায় ডকরেলের ২৭ বলে অপরাজিত ৪১ রানের ইনিংসটি শেষ পর্যন্ত বৃথা যায়। আর ১০৫ রানে গুটিয়ে ম্যাচ হারে আইরিশরা।
আফগানিস্তানের ফরিদ আহমেদ ৩টি, রশিদ-নবীন ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন রশিদ।


অন্যান্য সংবাদ