রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

হত্যার হুমকি পেয়ে ক্লাব ছাড়লেন ব্রাজিলিয়ান তারকা

রিপোর্টারের নাম : / ৩০ জন দেখেছেন
আপডেট : August 14, 2022

সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার হুমকি পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার উইলিয়ান বোর্হেস। জানা গেছে, ক্লাব ফুটবলে বাজে পারফর্মের কারণেই এমন পরিস্থিতি হয়েছে তার।

শনিবার (১৩ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে জানা যায়, গত মৌসুমে আর্সেনাল ছেড়ে শৈশবের ক্লাব করিন্থিয়ান্সে যোগ দিয়েছিলেন উইলিয়ান। কিন্তু সেখানে ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ক্লাব হারলে বা বাজে পারফর্ম করলেই সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর হুমকি পান এই ব্রাজিলিয়ান। তাই চুক্তি শেষ হওয়ার আগেই বাধ্য হয়ে ক্লাব ছাড়লেন সাবেক এই আর্সেনাল তারকা।

উইলিয়ানের ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করে করিন্থিয়ান্স সভাপতি দুইলিও মনতেইরো বলেন, উইলিয়ান আমাদের সঙ্গে তার চুক্তি বাতিল করেছে। য়াম্রা তাকে আর পাচ্ছি না। তবে বিষয়টি মেনে নিতে খারাপ লাগছে। সবকিছু আমাদের প্রত্যাশা অনুযায়ী না হওয়াটাও কষ্টের।

এদিকে করিন্থিয়ান্স নিজেদের শেষ ৯ ম্যাচের পাঁচটিতেই হেরেছে। বুধবার (১০ আগস্ট) কোপা লিবের্তাদোরেসের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে ফ্লামিঙ্গোর কাছে হেরে ছিটকে যায় তারা। সেই ম্যাচে দলে ছিলেন উইলিয়ান।

চেলসি ও আর্সেনালে খেলার আগে রাশান ক্লাব আনঝি মখছকলা এবং ইউক্রেনের ক্লাব শাখতার ডোনেটস্কেও খেলেছেন উইলিয়ান। ২০০৬-০৭ মৌসুমে এই করিন্থিয়ান্সেই নিজের সিনিয়র ক্যারিয়ার শুরু করেছিলেন উইলিয়ান।


অন্যান্য সংবাদ