রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দুই দশক ধরে খালি অফিসার্স কোয়ার্টার

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : August 13, 2022

গাইবান্ধা জেলার সরকারি অফিসার্স কোয়ার্টারের অবস্থা জরাজীর্ণ। ২১ বছর থেকে সেখানকার ৪টি ভবনে কেউ বসবাস করে না। অযত্নে অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে ভবনগুলো। চুরি হচ্ছে ভবনের কোটি টাকার সম্পদ। সেখানে মাদক ব্যবসা ও চলে অসামাজিক কার্যকলাপ। নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা।

১৯৮৬ সালে গাইবান্ধায় সাড়ে ৫ একর জমির উপর সরকারি কর্মকর্তাদের বসবাসের জন্য এই কোয়ার্টার নির্মাণ করে গণপূর্ত বিভাগ। সবিতা, ললিতা, ববিতা ও উত্তরা নামে ৪টি ব্লকে ৩টি দ্বিতল এবং একটি তিনতলা ভবন রয়েছে কোয়ার্টারে। তবে, পরবর্তীতে ডরমেটরী, সার্কিট হাউস, জেলা পরিষদের ডাকবাংলো এবং বিভিন্ন বিভাগের নিজস্ব রেস্ট হাউসে কর্মকর্তারা চলে যান। এতে ২০০১ সাল থেকে এই ভবনগুলো ফাঁকা পড়ে আছে।

দীর্ঘদিন কেউ না থাকায় ঝোপ জঙ্গলে ভরে গেছে ভবনগুলো। দরজা-জানালা, গ্রীল, বিদ্যুৎ ও পানির লাইনের যন্ত্রপাতি চুরি হয়ে গেছে। দিনে ছিনতাই আর সন্ধ্যা হলেই সেখানে মাদক ব্যবসাসহ চলে অসামাজিক কর্মকাণ্ড। এতে বিপাকে পড়েছেন স্থানীয় অধিবাসীরা।

এ বিষয়ে খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান।

এদিকে, এসব বিষয়ে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কথা বলতে রাজি হননি। তবে তিনি জানান, এগুলোর সংস্কার ও মেরামতের জন্য কয়েক বছর আগে ঢাকায় মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল তবে এখনও সিদ্ধান্ত আসেনি।


অন্যান্য সংবাদ