শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আওয়ামী লীগের নেতৃত্বে আসছেন সোহেল তাজ!

রিপোর্টারের নাম : / ৩০ জন দেখেছেন
আপডেট : August 12, 2022
আওয়ামী লীগের নেতৃত্বে আসছেন সোহেল তাজ!

আওয়ামী লীগের আসন্ন কাউন্সিলে দলীয় নেতৃত্বে আসছেন তানজিম আহমদ সোহেল তাজ। ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাসে এই দাবি করেছেন সোহেল তাজের বোন মেহজাবিন আহমেদ মিমি। তিনি লিখেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের আসন্ন কাউন্সিল অধিবেশনে তানজিম আহমদ (সোহেল তাজ) দলীয় নেতৃত্বে আসছেন ইনশা’আল্লাহ’ l তার এই স্ট্যাটাসের পর স্যোশাল মিডিয়ায় সোহেল তাজের ভক্তরা অভিনন্দন জানাতে থাকেন।

মন্তব্য করেছেন ছাত্রলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। তিনি লেখেন, এই খবরটা শোনার অপেক্ষায় ছিলাম দীর্ঘদিন। বন্যেরা বনে সুন্দর, সোহেল তাজরা রাজপথে। লেখা শেষে একটি লাভ রিঅ্যাক্ট দেন।

মন্তব্য করেছেন মডেল, অভিনেত্রী ইয়াসমিন তাজরিন জাহান তারিন। তিনিও শুভ কামনা জানিয়েছেন।

আগামী কাউন্সিলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন অনেক ভক্তরা। আশিকুর রহমান মোস্তাকিম নামে এক ভক্ত লিখেছেন, কাপাসিয়ার সাবেক সংসদ সদস্য জননেতা তানজিম আহমেদ সোহেল তাজকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই।

আরেকজন ভক্ত লিখেছেন, সোহেল তাজকে আওয়ামী লীগের সক্রিয় রাজনীতিতে দেখতে চাই। তার গ্রহণযোগ্যতা ও সততা নিয়ে কোনও সন্দেহ নেই। বাবার মতোই সৎ ও সাহসী তিনি। মাদক, ধর্ষণ, দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে যুদ্ধ শুরু করেছেন এই যুদ্ধে তার সেনাপতি হতে পারেন সোহেল তাজ। দ্রুততম সময়ে দেশ থেকে এসব অপরাধ নির্মূলে সোহেল তাজের বিকল্প নেই।

আসন্ন সম্মেলনে আওয়ামী লীগে বেশ কিছু পরিবর্তন আসতে পারে বলে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীর মধ্যে আলোচনা রয়েছে। বর্তমানে কার্যনির্বাহী সংসদের গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন এমন জায়গা থেকে কেউ কেউ বাদ পড়তে পারেন। আবার দলের তরুণদের মধ্য থেকে নতুন নেতৃত্বও আনা হতে পারে। দলের গঠনতন্ত্রে কিছু সংশোধনী বা সংযোজন আসতে পারে।

আওয়ামী লীগের নীতিনির্ধারক পর্যায়ের একাধিক নেতা বলেছেন, আসন্ন কাউন্সিল অধিবেশনে স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের নেতৃত্বে আনা হবে। গুরুত্বপূর্ণ পদে থেকে যারা নিজেকে বিতর্কিত করেছেন, তাদের অনেককে বাদ দেয়া হবে। আবার কাউকে কাউকে কম গুরুত্বপূর্ণ পদ দেয়া হবে।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী নেতৃত্ব নির্বাচনের দায়িত্ব কাউন্সিলরদের। যদিও কাউন্সিলররা বরাবরই এ দায়িত্ব তুলে দেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কাঁধে। তাই সোহেল তাজকে কোন পদে দায়িত্ব দেয়া হবে তা নির্ভর করবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্তের ওপর।

সোহেল তাজ আওয়ামী লীগের নেতৃত্বে আসার বিষয়ে জানতে চাইলে দলের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.আমিনুল ইসলাম বলেন, সোহেল তাজের জন্য আওয়ামী লীগের দরজা সব সময় খোলা। আমাদের দলের সভাপতি শেখ হাসিনাও চান সোহেল তাজ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হোক। জাতীয় চার নেতার সন্তানেরা আওয়ামী লীগের নেতৃত্বে থাকুক, এটি নেত্রীও চান।

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক তাজউদ্দীন আহমদ ও সৈয়দা জোহরা তাজউদ্দীনের একমাত্র ছেলে তানজীম আহমদ সোহেল তাজ। সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে ২০০৯ সালে পদত্যাগ করেন। ২০১২ সালে সংসদ সদস্য পদও ছাড়েন তিনি।


অন্যান্য সংবাদ