বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

শোক দিবসের অনুষ্ঠানে প্রবেশে লাগবে করোনা টিকার সনদ

রিপোর্টারের নাম : / ২৯ জন দেখেছেন
আপডেট : August 11, 2022

কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রবেশে বাধ্যতামূলক করোনা টিকার সনদ সঙ্গে রাখতে হবে। আজ বৃহস্পতিবার সরকারি এক তথ্যবিবরণীতে এ নির্দেশনার কথা জানানো হয়েছে। তথ্যবিবরণীতে বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যান্য নির্দেশনাগুলো
অনুষ্ঠানস্থলে অংশগ্রহণকারীদের সুরক্ষা প্রদানে সক্ষম মাস্ক সঠিকভাবে নাক-মুখ ঢেকে পরতে হবে।

অনুষ্ঠানস্থলের প্রবেশ পথ ও বহির্গমন পথ ভিন্ন ভিন্ন ও একমুখী হতে হবে।

অনুষ্ঠানস্থলে সাবান পানি দিয়ে হাত ধোয়া অথবা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

আলোচনা সভা ও মিলাদ মাহফিলে ধারণক্ষমতার অর্ধেক বা তার কম সংখ্যক অংশগ্রহণ করতে পারবে।

অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

সর্দি, কাশি, জ্বর বা শ্বাসকষ্ট নিয়ে কেউ অনুষ্ঠানস্থলে প্রবেশ করবেন না।

হাঁচি বা কাশির সময় টিস্যু, রুমাল বা কনুই দিয়ে নাক ও মুখ ঢাকতে হবে। ব্যবহৃত টিস্যু ও বর্জ্য ফেলার জন্য পর্যাপ্ত ঢাকনাযুক্ত বিনের ব্যবস্থা থাকতে হবে এবং জরুরিভাবে তা অপসারণের ব্যবস্থা করতে হবে।

স্থানীয় প্রশাসন, স্বাস্থ্যবিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সব নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।


অন্যান্য সংবাদ