রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দু’টি সেতু বদলে দিলো তিনটি গ্রামের জীবনযাত্রা

রিপোর্টারের নাম : / ২৬ জন দেখেছেন
আপডেট : August 11, 2022

গোপালগঞ্জের দুটি সেতু বদলে দিয়েছে ৩ গ্রামের মানুষের জীবনযাত্রা। সোনাখালী খালের ওপর নির্মিত এই সেতু দুটি টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন ৩টি গ্রামকে মূল ভূখন্ডে যুক্ত করেছে। সহজ হয়েছে মানুষের যাতায়াত ব্যবস্থা।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার তিনটি গ্রাম সোনাখালী, পূর্ব সোনাখালী ও তারাইল। গ্রাম তিনটি এত দিন টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন ছিল। যাতায়াত ও পণ্য পরিবহনে পিছিয়ে ছিল এই তিন গ্রামের মানুষ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৬ কোটি টাকা ব্যয়ে টুঙ্গিপাড়া উপজেলার সোনাখালী খালের ওপর দুটি সেতু করে। যার মাধ্যমে বিচ্ছিন্ন ৩টি গ্রাম উপজেলা সদরের সঙ্গে যুক্ত হয়েছে। সদ্য নির্মিত জোড়া সেতুতে ওই তিন গ্রামের অর্থনীতির চাকাও সচল হয়েছে।

এসব এলাকার মানুষএখন কৃষিপণ্য দ্রুত বাজারজাত করতে পারছে।

এতে স্থানীয় আর্থ সামাজিক অবস্থা পাল্টে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


অন্যান্য সংবাদ