রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কসহ ২২ কিলোমিটার জুড়ে যানজট

নিজস্ব প্রতিবেদক / ৭৯ জন দেখেছেন
আপডেট : July 15, 2021

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার টানা ১৪ দিন দেশে কঠোর লকডাউন ঘোষণা করে। এরপর ঈদের কারণে আজ থেকে সেই লকডাউন শিথিল করা হয়েছে।লকডাউন শিথির হওয়ার পর আবারও চির চেনা রূপে ফিরেছে সড়ক-মহাসড়কগুলো। বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কসহ সিরাজজড়ঞ্জের সকল মহাসড়কে হাজার হাজার পরিবহনের চাপে ৪০ কিলোমিটার এলাকা জুড়ে চলছে থেমে থেমে যানজট।

 

 

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকেই এ মহাসড়কে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। দুপুরে হাটিকুমরুল গোলচত্বর থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর পর্যন্ত ২২ কিলোমিটার রুটের ঢাকামুখী লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এ মহাসড়কে হাজার হাজার যানবাহন ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে রয়েছে। অপরদিকে, হাটিকুমরুল গোলচত্বর থেকে চান্দাইকোন পর্যন্ত অন্তত ১৮ কিলোমিটার জুড়েও থেমে থেমে যানজট চলছে।

 

হাটিকুরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, রাজশাহী, পাবনা ও বগুড়া তিনটি রুটের গাড়ি বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে প্রবেশ করে। এ কারণে মহাসড়কটিতে সবসময়ই চাপ থাকে। যার ফলে এই ২২ কিলোমিটার মহসড়েক যানজট রয়েছে।


অন্যান্য সংবাদ