রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

আফগানিস্তানকে হারিয়ে সিরিজ শুরু আয়ারল্যান্ডের

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : August 10, 2022

আফগানিস্তানের বিপক্ষে শেষ ওভারে জয়ের জন্য ১৩ রানের প্রয়োজন ছিলো আয়ারল্যান্ডের। ঐ ওভারের প্রথম পাঁচ বল থেকে ৩টি চারের সহায়তায় প্রয়োজনীয় রান তুলে আফগানিস্তানকে সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে হারালো আয়ারল্যান্ড। ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল আইরিশরা।
সাম্প্রতিকালে ৩টি ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টিতে হার সঙ্গী ছিলো আয়ারল্যান্ডের। হারের বৃত্ত থেকে বের হতে বেলফাস্টে নিজেদের মাঠে টস হেরে প্রথমে বোলিংয়ে নামে আয়ারল্যান্ড। ব্যাট হাতে শুরুটা ভালোই ছিলো আফগানিস্তানের। ১৪ ওভার শেষে ২ উইকেট ১১৩ রান ছিলো তাদের। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রানের লড়াকু স্কোর পায় আফগানিস্তান। দলের পক্ষে উসমান ঘানি ৪২ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৫৯ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ বলে অপরাজিত ২৯ রান আসে ইব্রাহিম জাদরানের ব্যাট থেকে। আয়ারল্যান্ডের পেসার ব্যারি ম্যাককার্থি ৩৪ রানে ৩ উইকেট নেন।
১৬৯ রানের টার্গেটে ভালো শুরু করেছিলো আয়ারল্যান্ডও। ৪৫ বলে ৬১ রানের উদ্বোধনী জুটি গড়েন দুই ওপেনার পল স্টার্লিং ও এন্ডি বলব্রিনি। স্টার্লিং ৩১ রানে থামলেও তিন নম্বরে নামা লরকান টাকারকে নিয়ে দলকে জয়ের পথে রেখেছেন অধিনায়ক বলব্রিনি। দ্বিতীয় উইকেটে ৪৪ বলে ৬২ রান তুলেন তারা। দলীয় ১৪৬ রানের মধ্যে ফিরে যান বলব্রিনি-টাকার। বলব্রিনি ৫১ ও টাকার ৫০ রান করেন। এরপর শেষ ওভারে ১৩ রানের লক্ষ্যে টেক্টর ১টি চারে ৭ ও ডকরেল ২টি চারে ৮ রান তুলে আয়ারল্যান্ডের জয় নিশ্চিত করেন। টেক্টর ১৫ বলে ২৫ ও ডকরেল ৫ বলে ১০ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হন বলব্রিনি। আগামী ১১ আগস্ট সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আবারও মুখোমুখি হবে আফগানিস্তান ও আয়ারল্যান্ড।


অন্যান্য সংবাদ