রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সিরিজ হারের পর বাংলাদেশকে জরিমানা

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : August 9, 2022

টানা দুই ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ হারার ম্যাচে হতাশার সঙ্গে জরিমানার মুখে পড়েছে তামিম ইকবালের দল। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা গুনতে হলো বাংলাদেশ দলকে।
হারারেতে গত রবিবার (৭ জুলাই) হওয়া ম্যাচটিতে নির্ধারিত সময়ে ২ ওভার কম বল করে বাংলাদেশ। যার জন্য এই শাস্তি পেতে হলো তামিম ইকবালদের। মঙ্গলবার (৯ জুলাই) এক বিবৃতিতে খবরটি জানিয়েছে আইসিসি।

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের পর প্রতিটি ওভারের জন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা দিতে হয়। বাংলাদেশ দেরি করে দুই ওভার। তাই ২০ শতাংশ করে মোট ৪০ শতাংশ জরিমানা দিতে হয়েছে।

বাংলাদেশ অধিনায়ক তামিম অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নেন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

জিম্বাবুয়ের বিপক্ষে দীর্ঘ ৯ বছর পর সিরিজে হেরে যাওয়ার লজ্জা পেয়েছে বাংলাদেশ। সবশেষ ২০১৩ সালের মে মাসে বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হারিয়েছিল । আগামী ১০ আগস্ট তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে স্বাগতিকরা।


অন্যান্য সংবাদ