রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

শিথিলের প্রথম দিনেই রাজধানী জুড়ে যানজট

নিজস্ব প্রতিবেদক / ৯৪ জন দেখেছেন
আপডেট : July 15, 2021

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন শিথিল করার প্রথম দিনেই রাজধানীজুড়ে শুরু হয়েছে ভয়াবহ যানজট।

 

গেল ১৪ দিন যেসব সড়ক ছিল ফাঁকা সেসব সড়কে এখন তীব্র যানজট। যার ফলে রাজধানী তার আগের রূপে ফিরেছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য নজরে পড়েছে।

 

করোনার ঊর্ধ্বমুখীতার মধ্যেই ‘লকডাউন’ শিথিলের প্রথম দিনেই কর্মজীবী যে যার কর্মস্থলে গেছেন। যার ফলে রাজধানীর সড়কে জন ও যান দু’টোই বেড়েছে।

 

এরইমধ্যে সাধারণ মানুষ ‘লকডাউন’ শিথিলের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানোর দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, এর ফলে ঈদে বাড়ি যাওয়া মানুষরা স্বস্তিতে ঢাকায় ফিরতে পারবেন।

 

বৃহস্পতিবার (১৫ জুলাই) রাজধানীর পল্টন, কাকরাইল, মালিবাগ, বাড্ডা, নতুন বাজার এলাকা সরেজমিনে ঘুরে দেখা যায়, সড়কে গণপরিবহন ও মানুষের ব্যাপক ভিড়। ফলে বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হচ্ছে। সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, দোকানপাট, শপিংমল, ব্যবসাপ্রতিষ্ঠান খোলায় মানুষরা নিজ নিজ কর্মস্থলে যাচ্ছেন।

 

 

মগবাজারের বাসিন্দা বেসরকারি এক প্রতিষ্ঠানের কর্মকর্তা ইমতিয়াজ হাসান বলেন, লকডাউনের মধ্যে মগবাজার থেকে প্রতিদিন নতুন বাজার রিকশায় যেতে হতো। ফলে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা খরচ হতো। বিধিনিষেধ শিথিল হওয়ায় গণপরিবহন চলায় কিছুটা স্বস্তি মিলেছে। কিন্তু সড়কে তীব্র যানজটের কারণে অস্বস্তি লাগছে।

শান্তিনগর মোড় থেকে মালিবাগ চৌধুরীপাড়া পর্যন্ত ছিল তীব্র যানজট। এছাড়া মৌচাক মার্কেট থেকে মগবাজার মোড় পর্যন্তও যানজট লেগে আছে।


অন্যান্য সংবাদ