রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

এশিয়া কাপের জন্য ভারতের দল ঘোষণা

রিপোর্টারের নাম : / ৩০ জন দেখেছেন
আপডেট : August 9, 2022

এশিয়া কাপ ক্রিকেটের জন্য দল ঘোষণা করেছে ভারত। তাদের ঘোষিত দলে বেশকিছু চমক রয়েছে। বিরাট কোহলি ও লোকেশ রাহুল ফিরলেও বাদ পড়েছেন মোহাম্মদ শামি ও জসপ্রিত বুমরাহ।

চোটের কারণে নেই জসপ্রীত বুমরাহ। তবে অফ-ফর্মের কারণে দলে জায়গা হয়নি শামির। এদিকে, বিশ্রাম থেকে ফিরেছেন বিরাট কোহলি ও ইনজুরি কাটিয়ে দলে সুযোগ পেয়েছেন লোকেশ রাহুল।

ব্যাটিংয়ে তেমন চমক না থাকলেও বোলিং বিভাগে চমক দিয়েছেন ভারতীয় নির্বাচকরা। দলে আছেন পেসার আর্শদীপ সিং, আবেশ খান আর লেগ স্পিনার রবি বিষ্ণোই। অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিনও আছেন ভারতের ১৫ সদস্যের এই দলে।

ভারতীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, এশিয়া কাপের দলটাকেই টি-টোয়েন্টি বিশ্বকাপে রেখে দেবে ভারত। অস্ট্রেলিয়ার বুকে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় দুর্ঘটনা না ঘটলে দেখা যাবে তাদেরই। তবে বুহরাহ ফিরলে একটি পরিবর্তন নিশ্চিতভাবেই আসবে।

এশিয়া কাপের ১৫ সদস্যের ভারতীয় দল:

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, ঋষভ পান্ত, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, যুবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং এবং আবেশ খান।

স্ট্যান্ডবাই হিসাবে দলে আছেন শ্রেয়াস আইয়ার, দীপক চাহার এবং অক্ষর পাটেল।


অন্যান্য সংবাদ