রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

কমনওয়েলথ গেমস থেকে পালালেন ১০ শ্রীলঙ্কান

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : August 8, 2022

বার্মিংহাম কমনওয়েলথ গেমস ভিলেজ থেকে শ্রীলঙ্কার ৯ অ্যাথলেটসহ ১০ জন পালিয়ে গেছেন। দেশটির শীর্ষ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অর্থনৈতিক সংকটে ঋণের বোঝা মাথায় নিয়ে দেউলিয়া হয়ে পড়েছে শ্রীলঙ্কা। এতে দ্বীপরাষ্ট্রটির নাগরিকদের জীবনযাত্রা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। মারাত্মক এ সংকট থেকে মুক্তির আশায় অনেকেই বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করছেন। সেই ধারাবাহিকতাই ইংল্যান্ডে কমনওয়েলথ গেমসে অংশ নিতে গিয়ে এ পলায়নের ঘটনা ঘটল।

তিনি বলেন, ১০ জনের মধ্যে ৩ জন গত সপ্তাহে পালিয়েছেন। ইতোমধ্যে তাদের পরিচয় প্রকাশ করা হয়েছে। তারা হলেন-জুডোকা চামিলা ডিলাইনি, তার ম্যানেজার আসেলা ডি সিলভা ও কুস্তিগীর শানিথ চাতুরাঙ্গা।

এরই মধ্যে এ ত্রয়ীকে নিয়ে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে লঙ্কাকান কর্মকর্তারা। এর পরই আরও ৭ জন ভিলেজ থেকে পালিয়েছেন। তবে তাদের নাম এখনও নিশ্চিত করা হয়নি।

ধারণা করা হচ্ছে, যুক্তরাজ্যে নিশ্চিত ভবিষ্যতের আশায় পালিয়ে গেছেন তারা।

অ্যাথলেটদের পালিয়ে যাওয়ার সম্ভাবনার বিষয়টি আগেই আঁচ করতে পেরেছিল শ্রীলঙ্কান কর্তৃপক্ষ। সেজন্য কমনওয়েলথ গেমসে অংশ নিতে যাওয়া ১৬০ জনের বহরের সবার পাসপোর্ট নিজেদের কাছে রেখে দিয়েছিল তারা। তবু ক্যাম্প ছেড়ে তাদের পালিয়ে যাওয়া আটকাতে পারা গেলো না।

তবে ক্যাম্প ছেড়ে প্রথমে উধাও হওয়া ৩ অ্যাথলেটকে খুঁজে পেয়েছে ব্রিটিশ পুলিশ। কিন্তু তাদের ৬ মাসের বৈধ ভিসা রয়েছে। এছাড়া কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াননি তারা। তাই এ ত্রয়ীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

এমনকি শ্রীলঙ্কান কর্মকর্তাদের কাছে তাদের সম্পর্কে কোনো প্রকার তথ্য প্রকাশ করেনি পুলিশ।


অন্যান্য সংবাদ