বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

তাওইয়ান ইস্যুতে বাংলাদেশের অবস্থানে খুশি চীন

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : August 7, 2022

তাইওয়ান ইস্যুতে এক চীন নীতি সমর্থনে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রোববার (৭ আগস্ট) সকালে রাজধানীর একটি হোটেলে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে একথা জানিয়ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি জানান, বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে। সই হয়েছে চারটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক। এছাড়াও বৈঠ‌কে চীনা পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দি‌য়ে‌ছেন, সোমবার থে‌কে ভিসা এবং ট্রাভেল পারমিট চালু করবে ঢাকার চীনা দূতাবাস।

এর আলোকে চীনের বাজারে এখন থেকে ১ শতাংশ বাড়িয়ে ৯৮ শতাংশ শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশের পণ্য। এছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানে পাশে থাকার কথা পুনর্ব্যক্ত করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রী।

এদিকে মো‌মেন-ওয়াং ই-এর ম‌ধ্যে অনু‌ষ্ঠিত বৈঠক শে‌ষে চীনা উপ-রাষ্ট্রদূত হুয়ালন ইয়ান তার ভে‌রিফা‌য়েড ফেসবু‌কে পেজে জানান, চী‌নের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী বাংলা‌দে‌শের পররাষ্ট্রমন্ত্রী মোমেনের স‌ঙ্গে সাক্ষা‌তে ওয়াং ই ঘোষণা করেন যে সব বাংলাদেশি শিক্ষার্থীরা আজ (রোববার) থেকে চীনের ক্যাম্পাসে ফিরে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব বাংলা‌দে‌শি শিক্ষার্থী‌দের ভিসা দেওয়া হবে।

দুদিনের সফরে গতকাল শনিবার (৬ আগস্ট) বিকেল ৫টায় ঢাকা পৌঁছান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বিমানবন্দরে তা‌কে স্বাগত জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। বিমানবন্দর থে‌কে চীনা পররাষ্ট্রমন্ত্রী সফ‌রের প্রথম কর্মসূচিতে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।


অন্যান্য সংবাদ